
আমেরিকার দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় ভয়াবহ ট্রাক দুর্ঘটনায় মৃত্যু হয়েছে তিনজনের। অভিযুক্ত, ২১ বছরের এক ভারতীয় যুবক যিনি মার্কিন যুক্তরাষ্ট্রে অবৈধভাবে প্রবেশ করেছিলেন বলে দাবি।
তাঁর নাম জশনপ্রীত সিং। স্থানীয় পুলিশ বলছে, মাদকাসক্ত অবস্থায় ট্রাক চালানোর সময়ই এই দুর্ঘটনা ঘটান তিনি। ঘটনাটি ঘটেছে সান বার্নার্ডিনো কাউন্টির এক ব্যস্ত ফ্রিওয়েতে। খবর অনুযায়ী, জশনপ্রীতের চালানো ট্রাকটি ধীরগতির ট্র্যাফিকের মধ্যে প্রবল গতিতে ঢুকে পড়ে একটি এসইউভি গাড়িকে পিষে দেয়। ঘটনাস্থলেই প্রাণ হারান তিনজন। আহত হয়েছেন আরও কয়েকজন, যাঁদের মধ্যে রয়েছেন জশনপ্রীত নিজে।
আরও এক মেকানিকের অবস্থাও আশঙ্কাজনক যিনি দুর্ঘটনার সময় রাস্তার ধারে গাড়ির টায়ার বদল করছিলেন। দুর্ঘটনার সম্পূর্ণ দৃশ্য ধরা পড়েছে ট্রাকের ড্যাশক্যামের ভিডিওতে।
