
গাজায় বাষ্ট্রপুঞ্জের আনা যুদ্ধবিরতির প্রস্তাবে ভেটো দিয়েছে আমেরিকার। প্রায় দুই বছর ধরে চলা ইজরায়েল ও প্যালেস্টাইনের সশস্ত্রগোষ্ঠী হামাসের মধ্যে যুদ্ধ নিয়ে এটি আমেরিকার ৬ষ্ঠ ভেটো।
জানা গিয়েছে, বৃহস্পতিবার নিরাপত্তা পরিষদের ১৫ সদস্যের মধ্যে নির্বাচিত ১০ সদস্য দেশ প্রস্তাবটি খসড়া করে। এতে আরও দাবি জানানো হয়েছিল হামাস ও অন্যান্য গোষ্ঠীর হাতে আটক সব বন্দিকে অবিলম্বে, মর্যাদাপূর্ণ ও নিঃশর্তভাবে মুক্তি দিতে হবে। প্রস্তাবের পক্ষে ১৪ ভোট পড়ে। তবে আমেরিকা যেহেতু জাতিসংঘ নিরাপত্তা পরিষদের স্থায়ী সদস্য তাই এটি আর কার্যকর হবে না। ভোটের আগে আমেরিকার কূটনীতিক মরগান ওর্তীগাস বলেছেন, এই যুদ্ধ শুরু ও চালিয়ে যাওয়ার জন্য হামাস দায়ী। যুদ্ধ শেষ করতে প্রস্তাবিত শর্তগুলো ইজরায়েল মেনে নিয়েছে, কিন্তু হামাস তা প্রত্যাখ্যান করছে।
হামাস যদি আজ বন্দিদের মুক্তি দিত এবং অস্ত্র সমর্পণ করত, তাহলে যুদ্ধ এখনই শেষ হয়ে যেত।







