গ্রাম থেকে শহর
News & Much More

26 C
Kolkata
26 C
Kolkata
More
    Home International সস্ত্রীক ভারত সফরে আসবেন মার্কিন ভাইস প্রেসিডেন্ট

    সস্ত্রীক ভারত সফরে আসবেন মার্কিন ভাইস প্রেসিডেন্ট

    0
    113
    ছবি সৌজন্যে : এক্স
    ভারত সফরে আসতে চলেছেন মার্কিন ভাইস প্রেসিডেন্ট জেডি ভান্স। জানা গিয়েছে, তাঁর সঙ্গে আসবেন ভারতীয় বংশোদ্ভত মার্কিন সেকেন্ড লেডি ঊষা ভান্স।
    প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দ্বিতীযবার মসনদে বসার পরে আমেরিকা সফরে গিয়েছিলেন ভারতের নরেন্দ্র মোদী। দুই দেশের মধ্যে বাণিজ্যিক চুক্তি, শুল্ক নীতি-সহ একাধিক গুরুত্বপূর্ণ বিষয নিয়ে আলোচনা হয় দুজনের। এর মধ্যেই গত সপ্তাহে ভারতের শুল্ক নীতি নিয়ে সমালোচনা করেছেন ট্রাম্প।
    আমেরিকা-ভারত শুল্ক নিয়ে যে জটিলতা দেখা দিয়েছে, তা ভাইস প্রেসিডেন্ট ভান্সের দ্বিতীয় বিদেশ সফরকালে মিটবে কিনা তা নিয়ে ইতিমধ্যেই জল্পনা শুরু হয়েছে।