
শুল্ক নিয়ে যুদ্ধের আবহে ভারতে আসছেন সস্ত্রীক মার্কিন ভাইস প্রেসিডেন্ট জেডি ভান্স।আগামী সপ্তাহের শেষের দিকের ওই সফরে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে বৈঠকে বসারও কথা রয়েছে তাঁর।
বৈঠকের দিন পাকা না হলেও বুধবার মার্কিন ভাইস প্রেসিডেন্টের দফতর থেকে জানানো হয়েছে, আগামী ১৮-২৪ এপ্রিল ইটালি এবং ভারত সফর করবেন তিনি। ইটালি ঘুরে ভারতে আসবেন তিনি। সংবাদ সংস্থা সূত্রে জানা গিয়েছে, আগামী ২১ এপ্রিল ভারতের প্রধানমন্ত্রীর সঙ্গে আলোচনায় বসতে পারেন আমেরিকার ভাইস প্রেসিডেন্ট।
বর্তমান পরিস্থিতিতে এই বৈঠকে ভারত-আমেরিকা বাণিজ্য সম্পর্ক এবং পারস্পরিক শুল্কের বিষয়েও আলোচনা হতে পারে। সূত্রের খবর, ভারত সফরে এসে নয়া দিল্লির পাশাপাশি জয়পুর এবং আগ্রাতেও যাওয়ার কথা রয়েছে মার্কিন ভাইস প্রেসিডেন্টের।







