সোমবার সপরিবার ভারতে আসছেন মার্কিন ভাইস প্রেসিডেন্ট ভান্স

0
181
ছবি  সৌজন্যে : রিপ্রেসেন্টেশনাল 
সোমবার সপরিবার ভারতে আসছেন আমেরিকার ভাইস প্রেসিডেন্ট জেডি ভান্স। তাঁর সফরের দিকে তাকিয়ে রয়েছে ভারতের বাণিজ্যমহল। সোমবার দিল্লির পালাম বিমানঘাঁটিতে নামবেন ভান্স। সঙ্গে থাকবেন স্ত্রী উষা এবং তিন সন্তান। জানা গিয়েছে এদিন সন্ধ্যায় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং মার্কিন ভাইস প্রেসিডেন্ট ভান্স একটি বৈঠক করবেন।
রাতে প্রধানমন্ত্রীর দ্বারা আয়োজিত নৈশভোজে সপরিবারে উপস্থিত থাকেন আমেরিকার ভাইস প্রেসিডেন্ট। সূত্রে খবর, প্রধানমন্ত্রী ও ভাইস প্রেসিডন্টের মধ্যে বৈঠকে বাণিজ্যচুক্তি দ্রুত কার্যকর করার বিষয়ে আলোচনা হতে পারে। একই সঙ্গে শুল্কনীতি নিয়ে আলোচনার সম্ভাবনা রয়েছে। মঙ্গলবার জয়পরে বেশ কিছু ঐতিহাসিক স্থান পরিদর্শন করবেন এবং বিকালে একটি অনুষ্ঠআনে প্রধান বক্তা হিসাবে উপস্থিত থাকবেন।
বুধবার সপরিবার জয়পুর থেকে আগরার উদ্দেশ্যে রওনা দেবেন। তাজমহলের মতো ঐতিহাসিক স্থান ঘুরে দেখার কথা রয়েছে তাঁর। বিকালে জয়পুরের ফিরে এসে বৃহস্পতিবার সেখান থেকেই আমেরিকার উদ্দেশ্যে পাড়ি দেবেন ভাইস প্রেসিডেন্ট।