
ঘোষণা হয়েছিল আগেই। সেই মতো আনুষ্ঠানিক ভাবে বিশ্ব স্বাস্থ্য সংস্থা থেকে নিজেদের সরিয়ে নিয়েছে আমেরিকা।
হু-কে সমস্ত রকমের অনুদান দেওয়া বন্ধ করে দিচ্ছে আমেরিকার স্বাস্থ্য দফতর। বিশ্বের বিভিন্ন প্রান্তে থাকা হু-র দফতরগুলি থেকেও মার্কিন আধিকারিকদের আমেরিকায় ফিরিয়ে নিয়ে যাওয়া হচ্ছে। আমেরিকার অভিযোগ, রাষ্ট্রপুঞ্জের নিয়ন্ত্রণাধীন হু যথাযথ ভাবে কোভিড অতিমারির মোকাবিলা করতে পারেনি। হোয়াইট হাউসের অভিযোগ, হু অন্য দেশের দ্বারা রাজনৈতিক ভাবে প্রভাবিত এবং তার জন্য ওই সংস্থায় দীর্ঘ দিন ধরে কোনও সংস্কার হয়নি বলে দাবি করা হয়েছে। ২০২৫ সালের জানুয়ারি মাসে দ্বিতীয় বার আমেরিকার প্রেসিডেন্ট হওয়ার পরেই ট্রাম্প হু থেকে বেরিয়ে যাওয়ার নির্দেশনামায় স্বাক্ষর করেছিলেন।
এক বছর পর আনুষ্ঠানিক ভাবে ওই সংস্থা থেকে বেরিয়ে গেল আমেরিকা।আমেরিকার কাছ থেকে হু-র বকেয়া রয়েছে ২৬ কোটি ডলার।
