ইরান হামলা চালাতে পারে পশ্চিম এশিয়ায় : আমেরিকা 

0
170
Iran may attack in West Asia  America
Iran may attack in West Asia America
চলতি সপ্তাহেই ইরান বা তার ছদ্ম প্রতিনিধিরা পশ্চিম এশিয়ায় বড়সড় হামলা চালাতে পারে। এমনই আশঙ্কা প্রকাশ করেছে আমেরিকা।
হোয়াইট হাউসের জাতীয় নিরাপত্তা বিষয়ক মুখপাত্র জন কিরবি জানিয়েছেন, ইজরায়েল যে আশঙ্কা করছে, আমেরিকাও সেই একই আশঙ্কা করছে। চলতি সপ্তাহেই তা হতে পারে। পশ্চিম এশিয়ার কূটনৈতিক প্রেক্ষাপটে আমেরিকার অন্যতম বিশ্বস্ত সঙ্গী ইজরায়েল। বন্ধু রাষ্ট্র হামলার আশঙ্কা করতেই পশ্চিম এশিয়ায় সামরিক শক্তি বাড়াতে শুরু করেছে আমেরিকা। একটি বিমানবাহী যুদ্ধাজাহাজ আগেই পশ্চিম এশিয়ায় পাঠানোর সিদ্ধান্ত নিয়েছিল আমেরিকা। সোমবার নতুন করে ইজরায়েল উদ্বেগ প্রকাশের পর একটি সামরিক ডুবোজাহাজও পাঠাচ্ছে পেন্টাগন। উল্লেখ্য, পশ্চিম এশিয়ার পরিস্থিতি দীর্ঘদিন ধরেই তপ্ত হয়ে রয়েছে। সেই উত্তাপ আরও বাড়ে জুলাইয়ে।