গ্রাম থেকে শহর
News & Much More

28 C
Kolkata
28 C
Kolkata
More
    Home Lifestyle চুলের রুক্ষতা দূর করুন

    চুলের রুক্ষতা দূর করুন

    0
    106
    ছবি  সৌজন্যে : রিপ্রেসেন্টেশনাল 

    রুক্ষতা চুলের অন্যতম সমস্যা। লাইফস্টাইল, যত্নের  অভাব,পুষ্টির ঘাটতি, অতিরিক্ত হিটিং টুলস ব্যবহার-রুক্ষতার কারণ। তাছাড়া শীতকালে আবহাওয়ায় আর্দ্রতার পরিমাণ কমতে থাকায় চুলের ওপরও এর প্রভাব পড়ে। ফলে চুল নিমিষেই হয়ে পড়ে রুক্ষ। তবে চুলের রুক্ষতাকে কাবু করা মোটেও অসম্ভব কিছু নয়।

    চুল পর্যাপ্ত পুষ্টি এবং আর্দ্রতা পেলে সমস্যা নিজে নিজেই কমে যাবে। পাশাপাশি আমাদের রান্নাঘরে এমন প্রচুর উপাদান রয়েছে, যা রুক্ষতা নিয়ন্ত্রণে কার্যকরী।এখন প্রশ্ন হলো,কেন হয়? সহজভাবে বললে, ড্যামেজ এবং পর্যাপ্ত আর্দ্রতার অভাবই রুক্ষতার প্রধান কারণ। চুলের একেবারে বাইরের স্তর কিউটিকল চুল ভালো রাখতে সাহায্য করে। চুল পর্যাপ্ত পরিমাণে আর্দ্রতা না পেলে, এই কিউটিকল উন্মুক্ত হয়ে পড়ে, যাতে বাতাস থেকে প্রয়োজনীয় আর্দ্রতা গ্রহণ করতে পারে। বাতাস থেকে পাওয়া অতিরিক্ত ময়েশ্চার চুলে জমা হওয়ায় তা বেশি ফুলে ওঠে এবং রুক্ষ দেখায়।এই রুক্ষতা দূর করবেন কীভাবে?চুলের রুক্ষতা দূর করার প্রচুর ঘরোয়া উপায় রয়েছে। তবে চুলের যত্নের পাশাপাশি কিছু গুরুত্বপূর্ণ বিষয়েও নজর রাখা জরুরি। চুলে নিয়মিত যে প্রোডাক্টগুলো ব্যবহার করছেন, সেগুলো কেনার এবং ব্যবহারের ক্ষেত্রে কিছু জিনিস মাথায় রাখুন।যেমন,শ্যাম্পু কেনার সময় তা সালফেটমুক্ত কি না, দেখে নিন। তবে শ্যাম্পুতে গ্লিসারিন থাকলে ভালো। শ্যাম্পু করার পর চুলের প্রয়োজনীয় তৈলাক্তভাব ও আর্দ্রতা নষ্ট হয়ে যায়। তা চুলে আবার ফিরিয়ে দিতেই সবসময় কন্ডিশনার ব্যবহার করা উচিত।চুল বাতাসে শুকোতে পারলে সব থেকে ভালো। সম্ভব হলে ব্লো-ড্রায়ার পুরোপুরি এড়িয়ে চলুন। প্রতিদিন অন্তত দুবার ভালোভাবে চুল আঁচড়ান। এতে চুলের স্বাভাবিক তেল সব অংশে ছড়িয়ে পড়বে।

    এই অবস্থায়,চুলের রুক্ষতা দূরীকরণের সবটাই নিয়ম এবং যত্নের ওপর নির্ভরশীল। নিয়মিত যত্ন নিলে চুল আবার কোমল এবং নরম হয়ে উঠবে।