
ঋতু পরিবর্তনের সময় শরীর সহজেই নানা সমস্যায় আক্রান্ত হয়। যেমন,ঠাণ্ডা-কাশি, হজমের সমস্যা বা ত্বকের অস্বস্তি। এসব থেকে রক্ষা পেতে কার্যকরী একটি প্রাকৃতিক উপাদান হলো রসুন। এতে রয়েছে অ্যান্টি-ব্যাকটেরিয়াল, অ্যান্টি-ইনফ্ল্যামেটরি ও অ্যান্টিঅক্সিডেন্ট উপাদান, যা শরীরের রোগপ্রতিরোধ ক্ষমতা বাড়াতে সাহায্য করে।
যেমন,রসুনের চা।সেক্ষেত্রে,কয়েকটি থেঁতো করা রসুনের কোয়া গরম জলেতে ফুটিয়ে চা তৈরি করুন। চাইলে মধু ও লেবু মিশিয়ে স্বাদ বাড়াতে পারেন। এটি রোগপ্রতিরোধ ক্ষমতা বাড়াতে কার্যকর।শীতকালে গরম স্যুপের সঙ্গে রসুন মিশিয়ে খেলে ইনফেকশনের ঝুঁকি কমে এবং রক্ত সঞ্চালন ভালো হয়।এ ছাড়া বছরের অন্যান্য সময়েও এটি খেতে পারেন।এছাড়া,ত্বক শুষ্ক হয়ে গেলে রসুনের তেল ব্যবহার করলে তা প্রাকৃতিকভাবে ত্বককে কোমল করে এবং প্রদাহ কমাতে সাহায্য করে।রসুনের স্বাদ না পছন্দ হলে স্মুদির সঙ্গে মিশিয়ে নিন।এটি হজমে সাহায্য করে ও শরীরে পুষ্টি যোগায়।পাশাপাশি,ঠাণ্ডা-কাশিতে রসুন ও মধুর সংমিশ্রণ গলায় আরাম দেয় এবং দ্রুত আরোগ্য লাভে সাহায্য করে।এছাড়া,সবজি ভাজার সময় রসুন যোগ করলে স্বাদও বাড়ে, আর শরীর পায় রসুনের পুষ্টিগুণ।এরবাইরে রসুন লিভার পরিষ্কার করতে সাহায্য করে এবং শরীরের বিষাক্ত পদার্থ দূর করে।
নিয়মিত পান করলে শরীর সুস্থ থাকে। সেইসঙ্গে,রসুন শুধু রান্নার স্বাদই বাড়ায় না, বরং সিজন পরিবর্তনের মতো সংবেদনশীল সময়েও শরীরকে রক্ষা করে।এই অবস্থায় প্রতিদিনের খাদ্যতালিকায় রসুন অ্যাড করে আপনি থাকতে পারেন আরও সতেজ ও রোগমুক্ত।
