গ্রাম থেকে শহর
News & Much More

35 C
Kolkata
35 C
Kolkata
More
    Home Nadia তেহট্ট- চাপড়া-নবদ্বীপ হাসপাতালে নিষিদ্ধ স্যালাইন ব্যবহার 

    তেহট্ট- চাপড়া-নবদ্বীপ হাসপাতালে নিষিদ্ধ স্যালাইন ব্যবহার 

    0
    211
    ছবি সৌজন্যে : নিজস্ব
    সরকারি নিষেধাজ্ঞা সত্ত্বেও তেহট্ট মহকুমা, চাপড়া গ্রামীণ ও নবদ্বীপ হাসপাতালে ব্যবহার করা হচ্ছে পশ্চিমবঙ্গ ফার্মাসিউটিক্যালস সংস্থার তৈরি স্যালাইন। মেদিনীপুরে প্রসূতি মৃত্যুর পর পশ্চিমবঙ্গ ফার্মাসিউটিক্যালস সংস্থার তৈরি সমস্ত স্যালাইন ব্যবহার বন্ধ করতে বলা হয়েছে।
    সেই জায়গায় আপাতত ন্যায্যমূল্যের ওষুধের দোকান থেকে প্রয়োজনীয় স্যালাইন কিনে হাসপাতালে ব্যবহারের নির্দেশ দিয়েছে স্বাস্থ্য দফতর। ৮ জানুয়ারি থেকে রাজ্যের কোনও সরকারি হাসপাতালে পশ্চিমবঙ্গ ফার্মাসিউটিক্যালসের স্যালাইন ব্যবহারের কথা নয়।
    কিন্তু তারপরেও  চাপড়া গ্রামীন হাসপাতাল ও তেহট্ট মহকুমা হাসপাতাল ও নবদ্বীপ হাসপাতালে বিভিন্ন বিভাগে এই স্যালাইন ব্যবহার হচ্ছে। স্বাস্থ্য ভবনের নির্দেশিকার পরও কিভাবে সাধারন মানুষকে এই স্যালাইন ব্যবহার হচ্ছে। তা নিয়ে প্রশ্ন উঠছেই।