
অভিনেত্রী স্বস্তিকা মুখার্জি,টালিগঞ্জে আবারও আলোচনায়। তিনি এবার হাজির হচ্ছেন একেবারেই ভিন্ন আঙ্গিকে, নতুন ছবি প্রোমোটার বৌদি–তে।
নবাগত পরিচালক শৌর্য দেবের পরিচালনায় নির্মিত ছবিতে স্বস্তিকার চরিত্রে উঠে আসবে এক নিম্ন-মধ্যবিত্ত পরিবারের মহিলার গল্প, যাকে পাড়ার সবাই ডাকে ,বৌদি।ছবির কাহিনি অনুযায়ী, দুই সন্তান ও স্বামী নিয়ে জীবনের টানাপোড়েনে লড়াই করা এই মহিলা হঠাৎই হয়ে ওঠেন প্রোমোটার। আর এভাবেই শুরু হয় তাঁর জীবনের নতুন অধ্যায়।তবে বৌদি শব্দের বর্তমান বিকৃত ব্যবহারে আক্ষেপ প্রকাশ করেছেন অভিনেত্রী।তাঁর ভাষায়, আগে বৌদি শব্দটি পারিবারিক অর্থে ছিল আপন, অথচ সোশ্যাল মিডিয়ায় একে এখন অশ্লীল ইঙ্গিত দিয়ে ব্যবহার করা হয়।
প্রযোজক-পরিচালকরা জানিয়েছেন, ছবিতে থাকবে নব্বইয়ের দশকের বাণিজ্যিক সিনেমার ছাপ,নাচ, গান, সংলাপ আর পারিবারিক টানাপোড়েন। ২০২৬ সালের ২৭ ফেব্রুয়ারি মুক্তি দেওয়ার পরিকল্পনা রয়েছে ছবিটি।
