গ্রাম থেকে শহর
News & Much More

34 C
Kolkata
34 C
Kolkata
More
    Home Technology অফলাইনে গুগল ম্যাপ ব্যবহার

    অফলাইনে গুগল ম্যাপ ব্যবহার

    0
    184
    ছবি সৌজন্যে : রিপ্রেসেন্টেশনাল

    গুগলের জনপ্রিয় ফিচার গুগল ম্যাপ এখন পুরোবিশ্বকে হাতের মুঠোয় এনে দিয়েছে। বিশ্বের কোনো শহর কিংবা রাস্তা এখন আর অচেনা নয়। তবে এখন আপনার ফোনে ইন্টারনেট সংযোগ না থাকলেও গুগল ম্যাপ ব্যবহার করতে পারবেন।এভাবে গুগল ম্যাপ ব্যবহার করতে আগে থেকেই ঠিকানা সেভ করে রাখতে হবে। তারপরই আপনি ঠিকানা খুঁজতে পারবেন।

    এই ফিচার তখনই কাজে লাগবে যখন আপনি কোনো রিমোট জায়গায় যাবেন। আর সেখানে যদি নেটওয়ার্কের সমস্যা থাকে। সেভ করে রাখা সেই ম্যাপের সাহায্যে নেভিগেশন ব্যবহার করতে পারবেন। এরপর সেখানকার ডিরেকশন পেয়ে যাবেন। এমনকি ডাউনলোড করে রাখা সেই ম্যাপ থেকে লোকেশন সার্চও করতে পারবেন।তবে গুগল ম্যাপ সেখানে রিয়েল-টাইম ট্রাফিক ডিটেল, হাঁটা বা বাইসাইক্লিংয়ের ডিরেকশন বা বিকল্প রাস্তার সন্ধান সেখানে দেখাবে না। এর জন্যে প্রথমে আপনার ফোনে থাকা গুগল ম্যাপ অ্যাপটি খুলুন। সেখানে ডান দিকের ঠিক কর্নারে থাকা আপনার প্রোফাইল আইকনে ট্যাপ করুন। এবার অফলাইন ম্যাপে ট্যাপ করুন। সিলেক্ট ইওর ওন ম্যাপ অপশনে ট্যাপ করুন। অপশনের ভেতরে ঢুকে যে এলাকার ম্যাপ ডাউনলোড করতে চান, সেটি সিলেক্ট করুন। এবার ডাউনলোড অপশনে ট্যাপ করুন।এক্ষেত্রে একটি বিষয় মনে রাখতে হবে যে, অফলাইনে যে ম্যাপ আপনি ফোনে ডাউনলোড করলেন, তা আপনাকে আপনারই এলাকারই কিছু নতুন রুট দেখাতে পারবে।

    এই অফলাইন ম্যাপ কিন্তু একসময় পরে এক্সপায়ার হয়ে যায়। তাই দ্রুত ডাউনলোড করা সেই ম্যাপটি আপডেট করে নিতে হবে।১৫ দিনের মধ্যেই অফলাইন ম্যাপ এক্সপায়ার হয়ে যায়। আর এক্সপায়ার হওয়ার পর গুগল ম্যাপ সেই এরিয়া স্বয়ংক্রিয়ভাবে আপডেট করে দেয়, যদি আপনার ডিভাইসটিতে ওয়াইফাই সংযোগ থাকে।