
বলিউডের এক সময়ের জনপ্রিয় গায়িকা এবং অভিনেত্রী সুলক্ষণা পণ্ডিত মারা গেছেন। মুম্বাইয়ের নানাবতী হাসপাতালে তার মৃত্যু হয়। মৃত্যুর সময় তার বয়স হয়েছিল ৭১ বছর।
ভাই সুরকার ললিত পণ্ডিত জানিয়েছেন, কয়েক দিন ধরেই অসুস্থ ছিলেন।রাত ৮টার সময় হৃদরোগে আক্রান্ত হয়ে মৃত্যু হয় সুলক্ষণার। শিশুশিল্পী হিসেবে বলিউডে পা রেখেছিলেন সুলক্ষণা। ১৯৬৭ সালে তকদির ছবিতে তার,সাত সমুন্দর পার সে গান ব্যাপক জনপ্রিয় হয়।হিন্দির পাশাপাশি, বাংলা, মারাঠি, ওডিশা, গুজরাটিসহ একাধিক ভাষায় গান গেয়েছেন তিনি। ১৯৮০ সালে তার গাওয়া অ্যালবাম ,জজবাত, বেশ জনপ্রিয়তা পায়। গজল শিল্পী হিসেবেও তিনি ছিলেন পরিচিত নাম১৯৭৫ সালে সঞ্জীব কুমারের বিপরীতে উলঝন দিয়ে অভিনয় শুরু করেন।সাত ও আটের দশকে একাধিক হিন্দি ছবিতে দাপটের সঙ্গে অভিনয় করেছেন তিনি। সংকোচ, হেরাফেরি, আপনাপন, খানদান, চেহরে পে চেহরা, ধর্মকান্তা এবং ওয়াক্ত কি দিওয়ার–এ তার অভিনয় আজও সিনেমাপ্রেমীদের মুখে মুখে ফেরে।এর বাইরে বাংলা ছবিতেও অভিনয় করেছেন সুলক্ষণা। ১৯৭৮ সালে উত্তম কুমারের বিপরীতে অভিনয় করেন ,বন্দী ছবিতে। তার কাজ সমালোচক মহলে ব্যাপক প্রশংসাও কুড়িয়েছিল।জিতেন্দ্র, রাজেশ খান্না, বিনোদ খান্না, শশী কাপুর ও শত্রুঘ্ন সিনহার বিপরীতেও একাধিক ছবিতে কাজ করেছেন সুলক্ষণা।
১৯৮৬ সালে লন্ডনের রয়্যাল অ্যালবার্ট হলে আয়োজিত ফেস্টিভ্যাল অব ইন্ডিয়ান মিউজিক কনসার্টে ভারতের প্রতিনিধিত্ব করেছিলেন সুলক্ষণা।তিনি কিশোর কুমার, হেমন্ত কুমার, মোহাম্মদ রফি, শৈলেন্দ্র সিং, যেসুদাস, উদিত নারায়ণসহ খ্যাতনামা শিল্পীদের সঙ্গে কাজ করেছেন।








