অবশেষে গঙ্গাসাগরে তলিয়ে যাওয়া যুবকের দেহ উদ্ধার

0
189
ছবি সৌজন্যে : নিজস্ব

অবশেষে ২ দিন পর গঙ্গাসাগর থেকে উদ্ধার হয়েছে উত্তরপ্রদেশ থেকে আসা তলিয়ে যাওয়া যুবকের দেহ।

সাগরের বসন্তপুর এলাকায় নদীর চরের কাছে সন্দীপ গৌড় নামে ওই যুবকের দেহ ভাসতে দেখে সেখান থেকে সিভিল ডিফেন্স ও গঙ্গাসাগর কোস্টাল থানার পুলিশ তা উদ্ধার করেছে। প্রথমে রুদ্রনগর পরে সেখান থেকে ময়নাতদন্তের জন্য কাকদ্বীপে পাঠানো হয়েছে থাঁর দেহ। পরিবারের লোকজনকেও খবর দেওয়া হয়েছে।

উল্লেখ্য, উত্তরপ্রদেশ থেকে ২৫ থেকে ৩০ জনের একটি দল গঙ্গাসাগরে কপিলমুনি মন্দিরে পুজো দিতে আসেন। পুজো দেওয়ার আগে সরকারি নিষেধ অমান্য করেই ওই দলের কয়েকজন যুবক এক নম্বর ঘাটে স্নান করতে নামেন। সমুদ্র উত্তাল থাকার কারণে তলিয়ে যান সন্দীপ। বাকিরা কোনরকমে পাড়ে উঠে আসেন।