ঝড়ে লন্ডভন্ড উত্তরপ্রদেশ, মৃত অন্তত ৫৪

0
46
ছবি সৌজন্যে : সোশ্যাল মিডিয়া
উত্তরপ্রদেশে প্রবল ঝড়বৃষ্টি। দুর্যোগে এখনও পর্যন্ত রাজ্যে ৫৪ জনের মৃত্যুর খবর পাওয়া যাচ্ছে। আহত হয়েছেন বেশ কয়েকজন। বিভিন্ন এলাকায় ভেঙে পড়েছে গাছ। ফলে ব্যাহত যান চলাচল। শুধু তা-ই নয়, ঝড়ের তাণ্ডবে ক্ষতিগ্রস্ত হয়েছে বহু ঘরবাড়ি, ছিঁড়ে গিয়েছে বিদ্যুতের তার।
যুদ্ধকালীন তৎপরতায় শুরু হয়েছে উদ্ধার কাজ। বুধবার বিকেল থেকে ঝড়বৃষ্টি শুরু হয় উত্তরপ্রদেশের বিভিন্ন জেলায়। কিছুক্ষণের মধ্যেই তা ভয়ঙ্কর আকাড় ধারণ করে।
রাতভর দুর্যোগে এখনও পর্যন্ত ৫৪ জনের মৃত্যুর খবর পাওয়া গিয়েছে। তবে মৃতের সংখ্যা আরও বাড়তে পারে বলেই মনে করা হচ্ছে। ঝড়বৃষ্টিতে সর্বাধিক মৃত্যুর খবর পাওয়া গিয়েছে প্রয়াগরাজে। যেখানে ১৬ জনের মৃত্যু হয়েছে। ভাদোহিতে মৃতের সংখ্যা ১৫। মির্জাপুরে মৃত্যু হয়েছে ১০ জনের। প্রয়াগরাজে ভেঙে পড়েছে বহু গাছ। ফলে অবরুদ্ধ হয়ে পড়েছে রাস্তাঘাট।