গ্রাম থেকে শহর
News & Much More

32 C
Kolkata
32 C
Kolkata
More
    Home Newsdesk নারী নির্যাতন সংক্রান্ত অভিযোগের শীর্ষে উত্তরপ্রদেশ

    নারী নির্যাতন সংক্রান্ত অভিযোগের শীর্ষে উত্তরপ্রদেশ

    0
    172
    Uttar Pradesh is at the top of complaints related to violence against women
    Uttar Pradesh is at the top of complaints related to violence against women
    নারী নির্যাতন সংক্রান্ত অভিযোগে ফের দেশের মধ্যে শীর্ষে রয়েছে উত্তরপ্রদেশ। অন্যদিকে, নারী নির্যাতন সংক্রান্ত অভিযোগের নিরিখে পশ্চিমবঙ্গ রয়েছে অষ্টম স্থানে।
    জাতীয় মহিলা কমিশনের দেওয়া তথ্য অনুযায়ী, ২০২৪ সালে এখনও পর্যন্ত কমিশনে নারীদের বিরুদ্ধে অপরাধ সংক্রান্ত ১২ হাজার ৬৪৮টি অভিযোগ জমা পড়েছে। যার অর্ধেকের বেশিই জমা পড়েছে উত্তরপ্রদেশ থেকে। চলতি বছর বিজেপি শাসিত রাজ্যে নারী নির্যাতন সংক্রান্ত অভিযোগ জমা পড়েছে ৬ হাজার ৪৯২টি।দ্বিতীয় স্থানে থাকা দিল্লিতে জমা পড়েছে ১ হাজার ১১৯টি অভিযোগ। তালিকায় এরপর রয়েছে মহারাষ্ট্র ও বিহার। যথাক্রমে ৭৬৪ ও ৫৮৬টি অভিযোগ জমা পড়েছে ওই দুই রাজ্য থেকে।অষ্টম স্থানে পশ্চিমবঙ্গে চলতি বছর মাত্র ৩০৭টি অভিযোগ জমা পড়েছে। নারী নির্যাতন সংক্রান্ত অভিযোগের তালিকার প্রথম ৭ রাজ্যের মধ্যে ৬টিই বিজেপি শাসিত রাজ্য। একমাত্র দিল্লি ব্যতিক্রম।