গ্রাম থেকে শহর
News & Much More

23 C
Kolkata
23 C
Kolkata
More
    Home National উত্তরপ্রদেশে পথ দুর্ঘটনায় মৃত ৮ পুণ্যার্থী, আহত ৪৫

    উত্তরপ্রদেশে পথ দুর্ঘটনায় মৃত ৮ পুণ্যার্থী, আহত ৪৫

    0
    87
    ছবি সৌজন্যে : এক্স
    উত্তরপ্রদেশের বুলন্দশহরে ৩৪ নম্বর জাতীয় সড়কে ভয়াবহ পথ দুর্ঘটনায় মৃত্যু হয়েছে অন্তত ৮ পুণ্যার্থীর। আহত হয়েছেন ৪৫ জন। তাঁদের নাম পরিচয় অবশ্য এখনও জানা যায়নি।
    মৃতদের মধ্যে রয়েছেন এক শিশু ও দুই মহিলা। পুলিশের তরফে জানানো হয়েছে, আহতদের মধ্যে তিন জনের অবস্থা আশঙ্কাজনক। পুলিশ জানিয়েছে, দুর্ঘটনার সময় প্রায় ৬০ থেকে ৬১ জন ভক্ত ট্রাক্টরে চেপে যাচ্ছিলেন উত্তরপ্রদেশের কাসগঞ্জ থেকে রাজস্থানের গোগামেড়ি মেলায়। হঠাৎই পিছন থেকে একটি কন্টেনার ট্রাক উচ্চ গতিতে এসে ধাক্কা মারে। ট্রাক্টরটি উল্টে যায়। খবর পেয়েই ঘটনাস্থলে পৌঁছন জেলা শাসক ও এসএসপি-সহ বিশাল পুলিশবাহিনী। আহতদের দ্রুত খুরজার কৈলাশ হাসপাতালে ভর্তি করানো হয়।
    চিকিৎসকদের মতে, বাকি আহতরা আপাতত স্থিতিশীল থাকলেও তিন জনের অবস্থা উদ্বেগজনক। তাঁদের ভেন্টিলেটর সাপোর্টে রাখা হয়েছে।