বাবাকে সাহায্য করতে এসে মৃত্যু উত্তরপ্রদেশের যুবকের

0
189

বাবার অসুস্থতার খবরে কলকাতায় এসে ভবানীপুরে জমা জলে বিদ্যুৎপৃষ্ট হয়ে মৃত্যু হয়েছে উত্তরপ্রদেশের বাসিন্দা কলেজ ছাত্রের। উত্তরপ্রদেশের প্রয়াগ রাজের বাসিন্দা বছর ২২-র সৌরভ গুপ্ত ভবানীপুরে বাবার ভুজিয়ার দোকান রয়েছে।

বাবা অসুস্থ থাকায় সেখানেই কাজ করতে এসেছিলেন সৌরভ। ২ দিন পর তাঁর ফিরে যাওয়ার ঠিক ছিল। তার আগে ঘটে গিয়েছে মর্মান্তিক পরিণতি। ভবানীপুরে জাস্টিস দ্বারকানাথ রোডে একটি বিল্ডিংয়ে গায়ে গ্লোসাইন বোর্ডের খোলা তার রেলিং থেকে ফুটপাথের ওপর রাখা ভ্যানের ওপর পড়েছিল। তাতেই সৌরভ হাত দিতে বিদ্যুৎপৃষ্ট হয়েছেন বলে প্রাথমিকভাবে মনে করা হচ্ছে। যুবকের মৃত্যুতে স্থানীয় বাসিন্দারা বিল্ডিংয়ে কেয়ারটেকারের বিরুদ্ধে ক্ষোভে ফেটে পড়েন। তাঁদের অভিযোগ বিদ্যুৎপৃষ্ট হওয়ার পর ১৫-২০ মিনিট বেঁচেছিলেন। কেয়ারটেকারকে বারবার বলা সত্ত্বেও সময়মত মেন সুইচ অফ করা যায়নি বলে অভিযোগ।

যদিও কেয়ারটেকারের দাবি তিনি সময়মতই বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করেছিলেন। বহুতলের রক্ষণাবেক্ষণ ঠিকমত হয় না বলে অভিযোগ আবাসিক ও স্থানীয় বাসিন্দাদের।

ছবি  সৌজন্যে : নিজস্ব