তালিকায় দু’বার নাম, উত্তরাখণ্ড নির্বাচন কমিশনকে জরিমানা সুপ্রিম কোর্টের

0
115
ছবি  সৌজন্যে : রিপ্রেসেন্টেশনাল 
একাধিক ভোটার তালিকায় নাম থাকার অভিযোগ উত্তরাখণ্ড নির্বাচন কমিশনকে ২ লক্ষ টাকার জরিমানা করেছে সুপ্রিম কোর্ট। একাধিক ভোটার তালিকায় নাম থাকা প্রার্থীদের পঞ্চায়েত নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করার অনুমতি দেওয়ায় শীর্ষ আদালতের রোষের মুখে পড়েছে উত্তরাখণ্ড রাজ্য নির্বাচন কমিশন।
ভোটার তালিকায় দু’বার নাম থাকা সত্ত্বেও নির্বাচনে প্রতিদ্বন্দিতার অনুমতি দেওয়ার সার্কুলার বাতিল করে দিয়েছিল উত্তরাখণ্ড হাইকোর্ট। সেই রায়কে চ্যালেঞ্জ করে সুপ্রিম কোর্টের দ্বারস্থ হয় উত্তরাখণ্ড রাজ্য নির্বাচন কমিশন। উত্তরাখণ্ড রাজ্য নির্বাচন কমিশনের দায়ের করা একটি আবেদন সুপ্রিম কোর্ট খারিজ করে দিয়েছে। সেই সঙ্গে হাইকোর্টের রায় বহাল রাখার পাশাপাশি, সুপ্রিম কোর্ট উত্তরাখণ্ড নির্বাচন প্যানেলকে ২ লক্ষ টাকা জরিমানাও করেছে। উত্তরাখণ্ড হাইকোর্ট এর আগে রায় দিযেছিল যে উত্তরাখণ্ড রাজ্য নির্বাচন কমিশনের হলফনামা উত্তরাখণ্ড পঞ্চায়েতি রাজ আইন, ২০১৬ এর পরিপন্থী।
আইনটি স্পষ্ট করে বলে যে একজন ব্যক্তি একই সময়ে একাধিক স্থানে ভোটার হিসেবে তালিকাভুক্ত হতে পারবেন না। তবে, কমিশনের নির্দেশে এই ধরনের প্রার্থীদের প্রতিদ্বন্দ্বিতা করার অনুমতি দেওয়া হয়েছিল, যার ফলে আইনি চ্যালেঞ্জের সম্মুখীন হতে হয় উত্তরাখণ্ড রাজ্য নির্বাচন কমিশনকে।