
চার জেলায় পাঁচটি হাসপাতালে ঘুরেও শেষরক্ষা হল না, ডিহাইড্রেশনে আক্রান্ত ছোট্ট শিবাংশ জোশীর মৃত্যু ঘিরে চিকিৎসা ব্যবস্থার বিরুদ্ধে গাফিলতির অভিযোগে উত্তাল হয়ে উঠেছে উত্তরাখণ্ড।
অভিযোগ উঠেছে, জরুরি পরিস্থিতিতে একের পর এক হাসপাতালে চিকিৎসার ব্যবস্থা হয়নি, অবহেলা আর উদাসীনতায় খব হয়েছে সময়, যার জেরে মৃত্যু হয়েছে একরত্তির। শিবাংশের বাবা দীনেশ চন্দ্র জোশী একজন সেনা অফিসার। ওই সময় তিনি কর্মরত ছিলেন জম্মু-কাশ্মীরে।
মা একাই ছেলেকে নিয়ে ছুটছিলেন হাসপাতাল থেকে হাসপাতালে। উত্তরাখণ্ডের মুখ্যমন্ত্রী পুষ্কর সিং ধামি বলেছেন, এটা অত্যন্ত দুর্ভাগ্যজনক ঘটনা। জনস্বাস্থ্য পরিষেবা চালানো সরকারের দায়িত্ব। যদি কোনও কর্মী গাফিলতি করে থাকেন, সরকার তার বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। তদন্ত শুরু হয়েছে। কাউকে ছাড়া হবে না।








