
হুগলির হিন্দমোটরে স্ত্রী, মেয়েকে খুনের পর আত্মহত্যার চেষ্টা এক ব্যক্তির। রক্তাক্ত অবস্থায় ভদ্রকালী এলাকার একটি বাড়ি থেকে রক্তাক্ত অবস্থায় তিনজনকে উদ্ধার করা হয়েছে।
এই ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে ওই এলাকায়। সূত্রে খবর, স্ত্রী পায়েল চ্যাটার্জি ও চার বছরের শিশু কন্যা অদ্রিতা চ্যাটার্জিকে গলা কেটে কুপিয়ে খুন করেছেন কাশীনাথ চ্যাটার্জি নামে ওই ব্যক্তি। তাকে গুরুতর আহত অবস্থায় প্রথমে উত্তরপাড়া স্টেট জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়। পরে অবস্থার অবনতি হলে সেখান থেকে কাশীনাথকে কলকাতার মেডিক্যাল কলেজে স্থানান্তরিত করা হয়েছে। পুলিশের দাবি, কাশীনাথ একটি কারখানায় কাজ করতেন।
বুধবার ভোরে বাড়ি ফিরে নিজের স্ত্রী, মেয়েকে ফল কাটার ছুরি দিয়ে খুন করেছে, বলে প্রাথমিক অনুমান পুলিশের। ঘটনার তদন্ত করছে চন্দননগর কমিশনারেটের পুলিশ।
