
উত্তরপ্রদেশের বারাবাঙ্কি জেলায় একটি বাজি কারখানায় ভয়াবহ বিস্ফোরণে এখনও পর্যন্ত ২ জন শ্রমিকের মৃত্যুর খবর পাওয়া গিয়েছে। আহত হয়েছেন আরও পাঁচ জন।
পুলিশ সূত্রে খবর, বৃহস্পতিবার বিকেলে ওই বাজি কারখানাটিতে আচমকা বিস্ফোরণ হয়। বিকট শব্দে কেঁপে ওঠে গোটা এলাকা। তারপরই সেখানে আগুন লেগে যায়। ভয় পেয়ে বাইরে আসেন স্থানীয় বাসিন্দারা। হাত লাগান উদ্ধারকাজে। খবর পেয়ে তড়িঘড়ি ঘটনাস্থলে পৌঁছয় পুলিশ এবং অ্যাম্বুল্যান্স। জানা গিয়েছে, দুর্ঘটনার সময়ে কারখানার ভিতরে বেশ কয়েকজন শ্রমিক কাজ করছিলেন। ঘটনাস্থলেই মৃত্যু হয় ২ জনের। আহত হয়েছেন আরও পাঁচ জন।
কিন্তু কী কারণে বিস্ফোরণ হল, তা এখনও স্পষ্ট নয়। ইতিমধ্যেই ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ।
