
প্রথমবারের মতো ফুটবল বিশ্বকাপে খেলার যোগ্যতা অর্জন করেছে উজবেকিস্তান ও জর্ডন। ২০২৬ সালের বিশ্বকাপ পর্বের টিকিট নিশ্চিত করেছে দক্ষিণ কোরিয়াও। আগামী বছর আমেরিকা, মেক্সিকো ও কানাডায় ৪৮ দলের বিশ্বকাপ হতে চলেছে।
সংযুক্ত আরব আমিরাতের সঙ্গে গোলশূন্য ড্র করে বিশ্বকাপে জায়গা পাকা করে ফেলেছে উজবেকিস্তান। অন্যদিকে দক্ষিণ কোরিয়া ২-০ গোলে ইরাককে হারিয়ে টানা এগারোবার বিশ্বকাপ খেলা নিশ্চিত করেছে। এই তিন দলসহ বাছাইপর্ব খেলে বিশ্বকাপের মূল পর্বে ওঠা নিশ্চিত করেছে আরও সাতটি দল। বিশ্ব র্যাঙ্কিংয়ে উজবেকিস্তান রয়েছে ৫৭ নম্বরে।
৩৬ মিলিয়ন মানুষের এই দেশ ১৯৯২ সালে স্বাধীন দেশ হিসাবে প্রথম ম্যাচ খেলে। এর আগে ২০০৬ সালে বিশ্বকাপে ওঠার দারুণ সুযোগ ছিল তাদের। জর্ডনের তখন বাহরাইনের বিপক্ষে দুই লেগের প্লে-অফে খেলতে হয়েছিল।
