গ্র্যান্ড স্যুইস জয়ী বৈশালী, শুভেচ্ছায় মোদী-মুখ্যমন্ত্রী

0
78
ছবি  সৌজন্যে : রিপ্রেসেন্টেশনাল 
টানা দ্বিতীয়বার ফিডে মহিলা গ্র্যান্ড স্যুইস খেতাব জিতে ইতিহাস গড়েছেন ভারতীয় গ্র্যান্ডমাস্টার বৈশালী রমেশবাবু ৷ টাইব্রেকারে খেতাব জিতে সোমবার মহিলা ক্যান্ডিডেটস টুর্নামেন্টেও যোগ্যতা অর্জন করে নিয়েছেন চেন্নাইয়ের দাবাড়ু ৷
উজবেকিস্তানের সমরকন্দে সোমবার মহিলা গ্র্যান্ড স্যুইসের ১১ তথা শেষ রাউন্ডে প্রাক্তন বিশ্বচ্যাম্পিয়ন তান ঝোঙ্গির বিরুদ্ধে ড্র করেন ভারতীয় গ্র্যান্ডমাস্টার ৷ সেইসঙ্গে আট পয়েন্ট সংগ্রহ করে রুশ প্রতিযোগী কাতেরিনা লাগনোর সঙ্গে একই মেরুতে চলে আসেন বৈশালী ৷ এরপর টাইব্রেকারে কাতেরিনাকে পরাস্ত করে খেতাব ধরে রাখতে সক্ষম হন চব্বিশের বৈশালী ৷ সেইসঙ্গে দেশের তৃতীয় প্রতিযোগী হিসেবে আগামী বছর ক্যান্ডিডেটস টুর্নামেন্টে জায়গা করে নেন তিনি ৷ মহিলা বিশ্বকাপ জয়ী হিসেবে দিব্যা দেশমুখ এবং বিশ্বকাপে ফাইনালিস্ট হিসেবে অভিজ্ঞ কোনেরু হাম্পি আগেই জায়গা করে নিয়েছেন সেই প্রতিযোগিতায় ৷ গ্র্যান্ড স্যুইসে সাফল্যের জন্য বৈশালীকে অভিনন্দন এবং একইসঙ্গে আগামীর শুভেচ্ছা জানিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ৷ এক্স হ্যান্ডলে তিনি লিখেছেন, দুর্ধর্ষ কীর্তি ৷ বৈশালী রমেশবাবুকে অভিনন্দন ৷ তাঁর আকাঙ্খা এবং দাবায় নিজেকে সঁপে দেওয়ার বিষয়টি উদাহরণস্বরূপ ৷
আগামীর জন্য শুভেচ্ছা রইল ৷ অন্যদিকে, দ্বিতীয়বারের মতো গ্র্যান্ড সুইস টুর্নামেন্ট জয়ের জন্য বৈশালী রমেশবাবুকে অভিনন্দন জানিয়েছেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এটি একটি অনন্য অর্জন এবং তিনি তার পরিবার এবং বন্ধুদেরও অভিনন্দন।