গ্রাম থেকে শহর
News & Much More

32 C
Kolkata
32 C
Kolkata
More
    Home National জাপানের মন্ত্রীকে নিয়ে বুলেট ট্রেন প্রকল্প পরিদর্শন বৈষ্ণবের

    জাপানের মন্ত্রীকে নিয়ে বুলেট ট্রেন প্রকল্প পরিদর্শন বৈষ্ণবের

    0
    80
    ছবি সৌজন্যে : সংগৃহীত
    রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণব জাপানের মন্ত্রী হিরোমাসা নাকানো-কে সঙ্গে নিয়ে সুরাটে হাইস্পিড রেলপ্রকল্পের নির্মাণের কাজ পরিদর্শন করেছেন।
    জাপানের ভূমি, পরিকাঠামো, পরিবহন ও পর্যটন মন্ত্রী হিরোমাসা শুক্রবার সুরাট বিমানবন্দরে পদার্পণ করলে ঐতিহ্যবাহী গরবা নৃত্য নেচে তাকে স্বাগত জানানো হয়েছে। দুই মন্ত্রীর মধ্যে এই হাইস্পিড ট্রেনের গুরুত্বপূর্ণ অংশ যেমন ট্র্যাক স্ল্যাব লেইং কার এবং ট্র্যাক স্ল্যাব অ্যাডজাসমেন্ট এর সুবিধা নিয়ে আলোচনা হয়েছে।
    দ্রুততার সঙ্গে হয়ে চলা কাজের গুণগত মান নিয়েও প্রশংসা করেছেন রেলমন্ত্রী এবং জাপানের মন্ত্রী। এই সফর ভারতে প্রথম উচ্চ-গতির রেল প্রকল্পকে এগিয়ে নেওয়ার ক্ষেত্রে ভারত ও জাপানের মধ্যে শক্তিশালী সহযোগিতার প্রতিফলন ঘটিয়েছে।