পুণ্যস্নানে গিয়ে মৃত্যু, ক্লাসে ফেরা হল না বৈষ্ণবনগরের শিক্ষকের

0
502
ছবি সৌজন্যে : নিজস্ব

মহাকুম্ভে পুণ্যস্নানে গিয়ে আর স্কুলের ক্লাসে ফেরা হল না শিক্ষক অমিয় সাহার। গলফ গ্রিনের বাসন্তী পোদ্দার, শালবনির উর্মিলা ভূঁইয়া, জামুরিয়ার বিনোদ রুইদাসের মতই মহাকুন্তে পুণ্যস্নানে গিয়ে মৃত্যু হয়েছে মালদার কার্তিকটোলা প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক অমিয় সাহা।

মালদার বৈষ্ণবনগরের ধীরনগরের বাসিন্দা বছর ২৮-র অমিয় সাহা বাবা-মা ও পরিবারের ১০ জন সদস্যের সঙ্গে কুম্ভ মেলায় শাহী স্নানে গিয়েছিলেন। স্নান সেরে ফেরার পথে প্রচন্ড ভিড়ে পরিবার থেকে আলাদা হয়ে যায় অমিয়। ভিড়ের মধ্যে প্রচন্ড ধাক্কাধাক্তিতে বুকে আঘাত পান অমিয় সাহা। যন্ত্রণা শুরু হয় তাঁর। হাসপাতালে নিয়ে গেলে অমিয় সাহাকে মৃত বলে ঘোষণা করেন চিকিৎসকরা। চূড়ান্ত অব্যবস্থা, দেওয়া হয়নি ডেথ সার্টিফিকেট, অভিযোগ তুলেছেন পরিবারের। এদিকে পূর্ণ অর্জন অপূর্ণই থেকে গেলে পশ্চিম বর্ধমানের জামুরিয়ার বিনোদ রুইদাসের। উত্তরপ্রদেশের প্রয়াগরাজে শাহি স্নানে গিয়ে পদপিষ্ট হয়ে মৃত্যু হয়েছে বিনোদ রুইদাসের। উত্তরপ্রদেশ থেকে সকালেই জামুরিয়ায় পৌঁছয় বিনোদ রুইদাসের দেহ। দেওয়া হয়নি কোনও ডেথ সার্টিফিকেট। করা হয়নি ময়না তদন্ত। অন্যদের মতো শুধু চিরকূট দিয়ে দেহ পাঠিয়ে দেওয়া হয়েছে।

আসানসোল পুলিশ কমিশনারেটের তরফে ময়নাতদন্তের পর পরিবারের হাতে দেহ তুলে দেওয়া হবে। উত্তরপ্রদেশ সরকারের বিরুদ্ধে ক্ষোভে ফেটে পড়েছেন বিধায়ক নরেন চক্রবর্তী।