গ্রাম থেকে শহর
News & Much More

30 C
Kolkata
30 C
Kolkata
More
    Home National ১৪ সেপ্টেম্বর থেকে ফের শুরু বৈষ্ণোদেবী যাত্রী

    ১৪ সেপ্টেম্বর থেকে ফের শুরু বৈষ্ণোদেবী যাত্রী

    0
    87
    ছবি সৌজন্যে : ফাইল
    আগামী ১৪ সেপ্টেম্বর থেকে ফের শুরু হচ্ছে বৈষ্ণোদেবী যাত্রা। জম্মু ও কাশ্মীরে ভারী বৃষ্টিপাত ও একের পর এক ধসের কারণে গত ২৬ অগাস্ট বন্ধ করে দিতে হয়েছিল এই তীর্থযাত্রা। ১৯ দিন ধরে রিয়াসি জেলার এই মন্দিরে তীর্থযাত্রা স্থগিত থাকার পরে ১৪ সেপ্টেম্বর থেকে ফের শুরু হতে চলেছে বৈষ্ণোদেবী যাত্রা বলে সংবাদমাধ্যম সূত্রে খবর।
    শ্রী মাতা বৈষ্ণোদেবী শ্রাইন বোর্ড-এর পক্ষ থেকেও সোশ্যাল মিডিয়ায় ফের বৈষ্ণোদেবী যাত্রা শুরুর খবর দেওয়া হয়েছে। প্রশাসনের একটি সূত্র জানিয়েছে, জম্মু এলাকার আবহাওয়ার উল্লেখযোগ্য উন্নতি হয়েছে। বৈষ্ণোদেবী যাওয়ার পথের মেরামতির কাজও প্রায় শেষ। তাই আগামী রবিবার থেকেই ফের এই যাত্রা শুরু করা হচ্ছে।
    যদিও দূরদর্শনের পক্ষ থেকে এ দিন সোশ্যাল মিডিয়ায় জানানো হয়েছে, শুক্রবার কাটরা এবং সংলগ্ন এলাকায় ফের বৃষ্টিপাত শুরু হয়েছে। এই বিষয়ে বৈষ্ণোদেবী বোর্ডের সরকারি ওয়েবসাইট, ডাব্লউ ডাব্লউ ডাব্লউ ডট মা বৈষ্ণোদেবী ডট ওআরজি-এ বিস্তারিত তথ্য জানানো হয়েছে।