বৈষ্ণোদেবীর যাত্রাপথে ধসে মৃত ২

0
121
VAISHNO DEVI TRACK LANDSLIDE
VAISHNO DEVI TRACK LANDSLIDE
বৈষ্ণোদেবীর যাত্রাপথে ধসের কবলে পড়ে মৃত্যু হয়েছে দুই পুণ্যার্থীর। জখম হয়েছেন আরও কয়েকজন।
আহত অবস্থায় হাসপাতালে ভর্তি করা হয়েছে তাঁদের। ধসের কারণে সাময়িকভাবে বন্ধ করা হয়েছে রাস্তাটি। প্রশাসনের পক্ষ থেকে পুণ্যার্থীদের অবিলম্বে ওই রাস্তা খালি করে দেওয়ার কথা বলা হয়েছে। মেরামতির পর আবার ওই পথে বৈষ্ণোদেবী যাত্রা শুরু হবে বলে জানা গিয়েছে। এই ধসের কারণে ওই রাস্তায় অনেকের আটকে থাকার খবর মিলেছে। দুর্ঘটনাস্থলে পৌঁছে আটকে থাকা পূণ্যার্থীদের উদ্ধার করার কাজ শুরু করেছে উদ্ধারকারী দল। জানা গিয়েছে, সোমবার পাক্ষির কাছে আচমকাই ধস নেমেছে। দ্রুত পরিস্থিতি স্বাভাবিক করার কাজ চলছে। প্রতি বছরই বৈষ্ণোদেবী মন্দিরে যাত্রা করেন পুণ্যার্থীরা। প্রতিবছর লাখ লাখ মানুষ ভিড় করেন মন্দিরে। অনেকেই পায়ে হেঁটে বৈষ্ণোদেবী মন্দির পৌঁছন। সম্প্রতি, পুণ্যার্থীদের সুবিধার জন্য হেলিকপ্টার পরিষেবা চালু করা হয়েছে। ২০২৩ সালের সরকারি হিসাব অনুযায়ী, সাড়ে ৯৩ লক্ষ পুণ্যার্থী বৈষ্ণোদেবী মন্দিরে গিয়েছিলেন।