বাজপেয়ীর পুনরাবৃত্তি, মোদী ম্যাজিকে ধস 

0
129
Vajpayee repeats Modi magic collapses
Vajpayee repeats Modi magic collapses

২০০৪ সালের অটলবিহারী বাজপেয়ীর পুনরাবৃত্তির হল ২০২৪-এ নরেন্দ্র মোদীর সঙ্গে।তবে সেবার তৎকালীন প্রধানমন্ত্রী অটলবিহারী বাজপেয়ীকে সরিয়ে প্রধানমন্ত্রী হয়েছিলেন কংগ্রেসের মনমোহন সিং।

অবশ্য এবার সেই বিপর্যয়ের সম্মুখীন হতে হচ্ছে না প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে। ২০০৪ সালের ৫ ফেব্রুয়ারি ১৩তম লোকসভা ভেঙে যাওয়ার একদিন আগে বিজেপি সাংসদদের বেশিরভাগই দাবি করেছিলেন এনডিএ ক্ষমতায় ফিরছে। ক্ষমতায় প্রত্যাবর্তনের ব্যাপারে অটলবিহারী বাজপেয়ী এতটাই আত্মবিশ্বাসী ছিলেন যে, মেয়াদ শেষের ছয় মাস আগেই ২০০৪ সালের ৬ ফেব্রুয়ারি লোকসভা ভেঙে দিয়েছিলেন।পাশাপাশি স্বয়ং প্রধানমন্ত্রী অটলবিহারী বাজপেয়ী রেকর্ড করা টেলিফোন-বার্তা, ইন্ডিয়া শাইনিং প্রচারাভিযান দেশজুড়ে ছড়িয়ে দেওয়ার চেষ্টা হয়েছিল। কিন্তু শেষ পর্যন্ত দেশের মানুষ রায় দেন কংগ্রেসের পক্ষে।বিজেপির ইন্ডিয়া শাইনিং মুখ থুবড়ে পড়েছিল।যার জেরে অটলবিহারী বাজপেয়ীর স্থলাভিষিক্ত হয়েছিলেন ইউপিএর মনমোহন সিং।সেই দৃশ্যের কিছুটা পুনরাবৃত্তির দেখা গিয়েছে চলতি লোকসভা নির্বাচনে।বিজেপির এবারের মোদী’র গ্যারান্টি সাফল্য এনে দিতে পারল না প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে।যেখানে নরেন্দ্র মোদী, অমিত শাহরা এনডিএ-র ৪০০ পারের স্লোগান তুলেছিলেন, সেখানে বিজেপির সংসদের নিম্নকক্ষে একক সংখ্যাগরিষ্ঠতা  হাতছাড়া হয়েছে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর নেতৃত্বে এনডিএ ২০২৪-এ সরকার গঠন করতে পারলেও, লোকসভার অন্দরে জোর টক্কর দেওয়ার জায়গায় রইল বিরোধী জোট ইন্ডিয়া।