ক্যান্সার থেকে সুস্থ, ফিরতে চান ফন গাল

0
137
ছবি সৌজন্যে : এক্স

প্রাণঘাতী ক্যান্সারের সঙ্গে দীর্ঘ লড়াইয়ের পর সেরে উঠেছেন লুই ফন গাল । এবার ফিরতে চান স্বাভাবিক জীবনে, যত দ্রুত সম্ভব আবারও নিতে চান কোচিংয়ের চ্যালেঞ্জ।তিন বছর আগে ফন খাল নিজেই জানিয়েছিলেন,প্রোস্টেট ক্যান্সারে ভুগছেন তিনি। তবে সম্প্রতি একটি ডাচ টেলিভিশনের টক শোতে জানিয়েছেন, এখন সুস্থ তিনি।

এদিকে ফন গাল যখন অসুস্থতার কথা জানিয়েছিলেন, তখন তিনি নেদারল্যান্ডস জাতীয় দলের কোচ ছিলেন। তবে ২০২২ বিশ্বকাপের পর থেকে কোচিংয়ের বাইরে আছেন তিনি।দীর্ঘমেয়াদী চিকিৎসা ও পুনর্বাসন শেষে এবার তাই ফুটবলের দৈনন্দিন ব্যস্ততায় ফেরার ইচ্ছা এই ডাচ কোচের।বলেছেন,দু বছর আগে তাঁর কয়েকটি অস্ত্রোপচার করা হয়। তখন তাঁর অবস্থা খারাপ ছিল। তবে চিকিৎসা শেষ পর্যন্ত কাজ করেছে। কয়েক মাস পর পর তাঁর চেক-আপ করা হয়েছে এবং সবকিছু ভালোভাবে যাচ্ছে। দিন দিন তিনি আরও ফিট হয়ে উঠছেন।

উল্লেখ্য,দীর্ঘ কোচিং ক্যারিয়ারে ৭৩ বছর বয়সী ফন খাল তিন দফায় নেদারল্যান্ডস জাতীয় দলের এবং দু’ দফা করে ক্লাব বার্সেলোনা ও আয়াক্সের কোচ ছিলেন। এছাড়া বায়ার্ন মিউনিখ ও ম্যানচেস্টার ইউনাইটেডের মতো দলেও কোচ ছিলেন লুই ফন গাল।তবে এখন কোনো ক্লাবের দায়িত্ব নিতে আগ্রহী নন ফন গাল । কোচিং করাতে চান কোনো শীর্ষ পর্যায়ের জাতীয় দলে।