ডাচ দলের কোচিং স্টাফে ফন নিস্টলরয়

0
69
ছবি সৌজন্যে : এক্স

রিয়াল মাদ্রিদ ও ম‍্যানচেস্টার ইউনাইটেডের প্রাক্তন স্ট্রাইকার রুড ফন নিস্টলরয় আসন্ন বিশ্বকাপের আগে যোগ দিলেন নেদারল‍্যান্ডস দলের কোচিং স্টাফে।

ডাচ ফুটবল অ‍্যাসোসিয়েশন ফন নিস্টলরয়ের নিয়োগের কথা জানায়।এর আগেও দু’ দফায় দেশের জাতীয় দলের সঙ্গে কাজ করেন তিনি, গাস হিডিঙ্ক ও ডেনি ব্লিন্ডের সময়ে সহকারী কোচ হিসেবে। ২০২৪ সালে সংক্ষিপ্ত সময়ের জন‍্য ইউনাইটেডের অন্তর্বর্তীকালীন কোচ ছিলেন ফন নিস্টলরয়। শেষ তিনি ছিলেন লেস্টার সিটির কোচ। দলটির অবনমনের পর ২০২৪-২৫ সিজন শেষে দুই পক্ষের সমঝোতায় সম্পর্ক ছিন্ন হয়।স্বদেশের জাতীয় দলে ফেরা ৪৯ বছর বয়সী নিস্টলরয়ের জন‍্য অনেক সম্মানের। এদিকে,আগামী মার্চে মাঠে নামবে নেদারল‍্যান্ড। বিশ্বকাপের আগে প্রস্তুতিমূলক ম‍্যাচে মুখোমুখি হবে নরওয়ে ও একুয়েডরের।আগামী ১১ জুন থেকে ১৯ জুলাই আমেরিকা, কানাডা ও মেক্সিকোতে অনুষ্ঠেয় টুর্নামেন্টে ,এফ গ্রুপে আছে রোনাল্ড কুমানের দল। সেখানে তাদের অন্য তিন প্রতিপক্ষ জাপান, তিউনিসিয়া ও ইউরোপিয়ান প্লে-অফের জয়ী দল।

আগামী ১৪ জুন ডালাসে জাপানের বিপক্ষে বিশ্বকাপ অভিযান শুরু করবে নেদারল‍্যান্ডস।