গ্রাম থেকে শহর
News & Much More

33 C
Kolkata
33 C
Kolkata
More
    Home Kolkata কমলা চাটার্জি গার্লস স্কুলে ভাঙচুর

    কমলা চাটার্জি গার্লস স্কুলে ভাঙচুর

    0
    6
    ছবি সৌজন্যে : নিজস্ব

    গড়িয়াহাটে কমলা চ্যাটার্জি গার্লস স্কুলে তাণ্ডবের ঘটনায় শোরগোল পড়েছে। স্কুল কর্তৃপক্ষের দাবি ভাড়া নিয়ে প্রাথমিক এবং মাধ্যমিক স্তরের ক্লাস হয়।

    ওই বিল্ডিংয়েই ভাঙচুর চালানো হয়েছে বলে দাবি। ওই স্কুলে রয়েছে সিসি ক্যামেরা। সেখানে দেখা গিয়েছে ভোররাতে একদল যুবক স্কুলের মেইন গেট টপকে স্কুলের ভিতর ঢোকে। তারপর ওই বিল্ডিংয়ে ভাঙচুর চালায়। স্কুলের প্রধান শিক্ষিকা দেবযানী দাস বলেছেন সকালে স্কুলে এসে দেখা গিয়েছে সব তছনছ করে দেওয়া হয়েছে। সিসি ক্যামেরায় সব রেকর্ডিং হয়েছে। পুলিশের পাশাপাশি জেলা স্কুল পরিদর্শকের কাছে অভিযোগ করা হয়েছে। জেলা স্কুল শিক্ষা দফতর সোমবার প্রধানশিক্ষিকার সঙ্গে কথা বলে পরবর্তী পদক্ষেপ করবে বলে জানা গিয়েছে।

    ইতিমধ্যে গড়িয়াহাটা থানায় অভিযোগ দায়ের করা হয়েছে। সিসিটিভি ফুটেজ দেখে অভিযুক্তদের চিহ্নিতকরণের চেষ্টা চলছে।