নতুন বন্দে ভারতে পাথর-শঙ্কা

0
104
ছবি সৌজন্যে :ফেসবুক

বন্দে ভারত স্লিপার ট্রেনেও পাথর ছোড়া হতে পারে বলে আশঙ্কাপ্রকাশ করে চিঠি দিয়েছে আরপিএফ। চিঠিতে বলা হয়েছে প্রধানমন্ত্রীর উদ্বোধনের পর বন্দে ভারতের নতুন ট্রেন মালদা, জামিরঘাটা, খালতিপুর, চামাগ্রাম, সাঁকোপাড়া, নিউ ফরাক্কা, বল্লালপুর, ধূলিয়ান, বাসুদেবপুর ও তিলডাঙা ছাড়ার পরই ছোড়া হতে পারে পাথর।

স্টেশন চত্বরে যথেষ্ট সংখ্যক পুলিশ অ্যারেজমেন্ট করার অনুরোধ করে কালিয়াচক থানার আইসিকে চিঠি দিয়েছে আরপিএফ। প্রধানমন্ত্রীকে কালো পতাকা দেখানো হতে পারে বলেও চিঠিতে উল্লেখ করা হয়েছে।

এর আগে হাওড়া এনজেপি বন্দে ভারত চালুর পরে একাধিক বার পাথরবৃষ্টির ঘটনা ঘটে। বিভিন্ন সময়ে পাথরবৃষ্টির ঘটনায় বন্দে ভারতের বগি ক্ষতিগ্রস্ত হয়েছিল।