‘বন্দে মাতরম’, মোদীর দাবি অর্ধসত্য : প্রিয়াঙ্কা, পাল্টা

0
121
ছবি সৌজন্যে : সংসদ টিভি
বন্দে মাতরম নিয়ে প্রধানমন্ত্রীর নরেন্দ্র মোদীর দাবি অর্ধসত্য। সংসদে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে জোরালো জবাব দিয়েছেন কংগ্রেস সাংসদ প্রিয়াঙ্কা গান্ধী।
জহরলাল নেহরুর সাম্প্রদায়িকতাবাদীদের বিরোধিতা করার কথা ইচ্ছে করে চেপে গিয়েছেন নরেন্দ্র মোদী। তাঁর আরও অভিযোগ, ১৯৩৭ সালে নেতাজি সুভাষচন্দ্র বসু-কে লেখা জওহরলাল নেহরুর যে ঐতিহাসিক চিঠিটির কথা তাঁর ভাষণে উল্লেখ করেছেন নরেন্দ্র মোদী, ওই চিঠিটি থেকে বেছে বেছে কিছু অংশ উদ্ধৃত করেছেন প্রধানমন্ত্রী এবং চিঠিটির মূল সুরটি ইচ্ছে করে গোপন করেছেন। এদিকে, বন্দে মাতরম ১৫০ বর্ষপূর্তির আলোচনায় কেন্দ্রীয় প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং বলেছেন, বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় রামায়ণের শ্লোক থেকে অনুপ্রাণিত হয়ে বন্দে মাতরম রচনা করেছিলেন। তবে, ভারতীয় মুসলিমরা বঙ্কিমচন্দ্রের অনুভূতিকে সম্মান করেন নি।
ততক্ষণে সংসদের কয়েকজন সাংসদ হট্টগোল শুরু করেন।রাজনাথ জোর দিয়ে বলেছিলেন যে বঙ্কিমচন্দ্রের বন্দে মাতরম কোনও রাজনৈতিক বা সাম্প্রদায়িক ধারণা নয়, এটি দেশপ্রেমের আহ্বান। পরে এটি মৌলবাদী এবং তোষণের রাজনীতি দ্বারা বিবর্ণ হয়েছিল।