
বাংলার মাটি থেকে ওঠা এই বন্দেমাতরম স্লোগান, গোটা দেশের স্বাধীনতার মন্ত্র হয়ে উঠেছিল। বন্দেমাতরম-র ১৫০ বছর বর্ষপূর্তিতে আলোচনায় এমনই মন্তব্য করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী।
প্রধানমন্ত্রী বলেছেন, ইংরেজদের ইটের জবাব পাথরে দিয়েছিলেন বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়। বন্দেমাতরম স্বাধীনতার স্লোগান। বঙ্গভঙ্গ-এর সময়ে বাংলার গলিতে গলিতে প্রতিদিন বন্দেমাতরম স্লোগান দিয়ে প্রভাত ফেরি বের হতো। ইংরেজকে অতিষ্ঠ করে দিয়েছিল বাংলা।
সেখানকার মাটি থেকে ওঠা এই বন্দেমাতরম স্লোগান, গোটা দেশের স্বাধীনতার মন্ত্র হয়ে ওঠে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী লোকসভায় বন্দে মাতরম-র অনুপস্থিত স্তবকগুলি পাঠ করেছেন এবং স্বাধীনতা সংগ্রামের সময় বাংলার দেশপ্রেমের প্রশংসা করে বলেন, বাংলা দেশকে পথ দেখিয়েছে।






