প্রথমবার অধিবেশনে বন্দে মাতরম, নতুন স্পিকার রথীন্দ্র

0
37
ছবি সৌজন্যে : ইউটিউব

বিনা প্রতিদ্বন্দ্বিতায় পশ্চিমবঙ্গ বিধানসভার নতুন স্পিকার নির্বাচিত হয়েছেন রথীন্দ্র বসু। কোচবিহার দক্ষিণের বিজেপি বিধায়ক রথীন্দ্র বসু প্রথমবার বিধানসভা ভোটে জিতেছেন।

এই প্রথমবার অধিবেশন কক্ষের কাজ শুরু হয় বন্দেমাতরম গান গেয়ে। শুক্রবার সকালে বিধানসভায় প্রোটেম স্পিকার তাপস রায়ের তদারকিতে স্পিকার নির্বাচন সম্পন্ন হয়েছে। সর্বসম্মতিক্রমেই স্পিকারের চেয়ারে বসেছেন রথীন্দ্র বসু। শুক্রবার বিধানসভার অধিবেশনের শুরুতে স্পিকার হিসেবে রথীন্দ্র বসুর নাম প্রস্তাব করেছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। তা সমর্থন করেন দিলীপ ঘোষ। ধ্বনি ভোটে স্পিকার নির্বাচনে জয়ী হয়েছেন রথীন্দ্র বসু। প্রথমবার বন্দেমাতরম গান দিয়ে অধিবেশন শুরু হয়েছে। তবে স্পিকার নির্বাচন পর্বে তৃণমূল বিধায়করা উপস্থিত ছিলেন না। পরে তাঁরা সভায় ফেরেন।

বিধানসভার সদস্যদের সমর্থনের পর মুখ্যমন্ত্রী তথা শাসকদলের পরিষদীয় দলনেতা শুভেন্দু অধিকারী এবং বিরোধী দলনেতা শোভনদেব চট্টোপাধ্যায়ের হাত ধরে রথীন্দ্র স্পিকারের চেয়ারে বসেন। তৃণমূল বিধায়করা এই নির্বাচনের বিরোধিতা করেননি।