গ্রাম থেকে শহর
News & Much More

27 C
Kolkata
27 C
Kolkata
More
    Home International ললিতের পাসপোর্ট বাতিল করল ভানাটু

    ললিতের পাসপোর্ট বাতিল করল ভানাটু

    0
    79
    ছবি সৌজন্যে : রিপ্রেসেন্টেশনাল
    আইপিএলের জনক ললিত মোদীর পাসপোর্ট বাতিল করে দিয়েছে দক্ষিণ প্রশান্ত মহাসাগরীয় দ্বীপরাষ্ট্র ভানাটু। সেখানকার প্রধানমন্ত্রী জোথাম নাপাট ললিতের পাসপোর্ট বাতিলের নির্দেশ দিয়েছেন। কিছু দিন আগেই ভানাটুর নাগরিকত্ব পেয়েছিলেন ললিত। তার পর তিনি ভারতীয় পাসপোর্ট ফিরিয়ে দিতে চেয়ে লন্ডনের ভারতীয় দূতাবাসে আবেদন করেন। তার মাঝেই ভানাটু তাঁর পাসপোর্ট বাতিল করেছে। ভানাটুর প্রধানমন্ত্রী জানিয়েছেন, কোনও দেশে প্রত্যর্পণের হাত থেকে বাঁচতে কেউ তাঁদের দেশের নাগরিকত্ব চাইলে, তা বৈধ কারণ হিসাবে বিবেচিত হবে না।
    আইপিএলের শীর্ষপদে থাকাকালীন বিপুল অঙ্কের আর্থিক দুর্নীতির অভিযোগ ওঠে ললিত মোদীর বিরুদ্ধে। ভারতীয় ক্রিকেট বোর্ডের প্রচুর টাকাও তিনি নয়ছয় করেছেন বলে অভিযোগ। ২০১০ সালে ললিত ভারত ছাড়েন। তার পর থেকে লন্ডনেই আছেন। বিভিন্ন কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা তাঁর বিরুদ্ধে অভিযোগের তদন্ত করছে। তবে ললিতকে দেশে ফেরানো যায়নি।