গ্রাম থেকে শহর
News & Much More

32 C
Kolkata
32 C
Kolkata
More
    Home International বিদ্রোহী গোষ্ঠীকে ধর্মচ্যুত করার হুমকি ভ্যাটিকানের

    বিদ্রোহী গোষ্ঠীকে ধর্মচ্যুত করার হুমকি ভ্যাটিকানের

    0
    3
    ছবি সৌজন্যে : এক্স

    পোপের অনুমতি ছাড়াই নতুন বিশপ অভিষেকের সিদ্ধান্ত নিয়েছে পুরাতন ল্যাটিন বিচ্ছিন্নতাবাদী ঐতিহ্যবাদী দল সোসাইটি অব সেন্ট পিউস,এসএসপিএক্স।

    এতেই বেজায় চটেছে ভ্যাটিকান।গোষ্ঠীকে পোপ লিওর অনুমতি ছাড়া নতুন বিশপ অভিষিক্ত করার পরিকল্পনা বাতিলের আহ্বান জানিয়েছে কার্ডিনাল ভিক্টর ফার্নান্দেজ।ভ্যাটিকানের ডকট্রিনাল অফিস প্রধান এক বিবৃতিতে এ তথ্য জানিয়েছে। উল্লেখ্য,সুইজারল্যান্ডভিত্তিক ঐতিহ্যবাদী দল পোপ লিওর সম্মতি ছাড়াই আগামী ১ জুলাই নতুন বিশপ অভিষেকের পরিকল্পনা ঘোষণা করেছে।কার্ডিনাল ভিক্টর ফার্নান্দেজ বলেছেন, পোপের নিদের্শ না মানলে গোষ্ঠীটিকে ১৪০ কোটি সদস্যের চার্চ থেকে বহিষ্কার করা হবে।ভ্যাটিকানের ডকট্রিনাল অফিসের প্রধান কার্ডিনাল ভিক্টর ফার্নান্দেজ এক বিবৃতিতে জানিয়েছেন,পোপের অনুমোদন ছাড়া বিশপ অভিষেক করা ঈশ্বরের বিরুদ্ধে এক ‌গুরুতর অপরাধ, যা চার্চের সঙ্গে সরাসরি দ্বন্দ্ব তৈরি করবে।

    ক্যাথলিক ক্যানন আইন অনুযায়ী, পোপের নির্দেশ ছাড়া বিশপ তৈরি করলে অভিষেককারী বিশপ এবং যিনি অভিষেক গ্রহণ করছেন,উভয়ই চার্চ থেকে স্বয়ংক্রিয়ভাবে বহিষ্কৃত হন।চার্চ থেকে বহিষ্কৃত ব্যক্তিরা সম্পূর্ণরূপে বিচ্ছিন্ন হিসেবে গণ্য হন। তারা কোনো পবিত্র আচার গ্রহণ করতে বা চার্চের কোনো পদে থাকতে পারেন না।