টিএমসিপি-র প্রতিষ্ঠার দিনে পরীক্ষা আপত্তি মানবেন না উপাচার্য

0
127
ছবি সৌজন্যে : নিজস্ব

তৃণমূল ছাত্র পরিষদের প্রতিষ্ঠা দিবসে কেন পরীক্ষা ফেলা হয়েছে কলকাতা বিশ্ববিদ্যালয়ে, বিতর্কের মুখে মুখ খুলেছেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য শাস্তা দত্ত দে। তার কথায় শুধু তৃণমূল বলে নয়, কোনও রাজনৈতিক দলের কর্মসূচিকেই বিশ্ববিদ্যালয় গুরুত্ব দেয় না।

শুধুমাত্র শিক্ষাবর্ষের ক্যালেন্ডারের ভিত্তিতে এই পরীক্ষাসূচি ঠিক হয়। সেক্ষেত্রে সরকারি ছুটির দিনগুলোকে বাদ দিয়েই যে পরীক্ষার নির্ঘণ্ট তৈরি হয় তাও স্পষ্ট করে দিয়েছেন শান্তা দত্ত দে। ২৮ অগাস্ট টিএমসিপির প্রতিষ্ঠা দিবস। ঘটনাচক্রে ওই দিনই কলকাতা বিশ্ববিদ্যালয়ের বিকম এবং বিএএলএলবি চতুথ সেমিস্টারের পরীক্ষা রয়েছে।

পরীক্ষা শুরু দুপুর ২টো থেকে চলবে বিকেল ৫টা পর্যন্ত। দলীয় কমসূচিতে কেন পরীক্ষা নেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে তা নিয়ে প্রশ্ন তুলে পোস্ট করেছেন টিএমসিপি-র রাজ্য সভাপতি তৃণাঙ্কুর ভট্টাচার্য। এর পিছনে ষড়যন্ত্র রয়েছে বলে দাবিও করেছেন।