গ্রাম থেকে শহর
News & Much More

37 C
Kolkata
37 C
Kolkata
More
    Home National কেরলমের মুখ্যমন্ত্রী হিসেবে শপথগ্রহণ ভি ডি সতীশনের 

    কেরলমের মুখ্যমন্ত্রী হিসেবে শপথগ্রহণ ভি ডি সতীশনের 

    0
    3
    ছবি সৌজন্যে : এক্স

    কেরলমের মুখ্যমন্ত্রী হিসাবে শপথ নিয়েছেন কংগ্রেসের ভিডি সতীশন। সোমবার তিরুঅনন্তপুরমের সেন্ট্রাল স্টেডিয়ামে শপথ নিয়েছেন সতীশন এবং তাঁর মন্ত্রিসভার ২০ জন সদস্য। শপথবাক্য পাঠ করিয়েছেন কেরলমের রাজ্যপাল রাজেন্দ্র বিশ্বনাথ আরলেকর।

    কেরলমে এক দশক পরে ক্ষমতায় ফিরেছে কংগ্রেস। বিধানসভা ভোটে কেরলের ১৪০টি আসনের মধ্যে ১০২টিতে জয়ী হয়েছে কংগ্রেসের নেতৃত্বাধীন জোট ইউডিএফ। সিপিএম-এর নেতৃত্বাধীন বাম জোট এলডিএফ পেয়েছে মাত্র ৩৫টি আসন। কেরলমের সতীশন সরকারের শপথগ্রহণে উপস্থিত ছিলেন কেরলের সদ্য প্রাক্তন মুখ্যমন্ত্রী পিনারাই বিজয়ন।

    কেরলমে বিধানসভার নতুন বিরোধী দলনেতা বিজয়নের পাশাপাশি কেরলমের বিজেপি সভাপতি রাজীব চন্দ্রশেখরও শপথগ্রহণে উপস্থিত ছিলেন সেখানে। উপস্থিত ছিলেন লোকসভার বিরোধী দলনেতা রাহুল গান্ধী, ওয়েনাড়ের কংগ্রেস সাংসদ প্রিয়ঙ্কা গান্ধী বঢরা, কংগ্রেসের সর্বভারতীয় সভাপতি মল্লিকার্জুন খাড়গে প্রমুখ। ভোটগণনার ১০ দিন পরে গত বৃহস্পতিবার কেরলমে নতুন মুখ্যমন্ত্রী হিসাবে ছ’বারের বিধায়ক সতীশনের নাম ঘোষণা করে কংগ্রেস। তিনি গত পাঁচ বছর ধরে কেরলম বিধানসভার বিরোধী দলনেতা ছিলেন।