গ্যাস্ট্রিকের সমাধান রান্নাতেই

0
121
ছবি  সৌজন্যে : রিপ্রেসেন্টেশনাল 

সারাদিন বাড়ির বাইরে থাকলে, চাইলেও অনেক সময় ফাস্টফুড খেতে হয়,আর তার ফলেই দেখা যায় গ্যাস্ট্রিকের সমস্যা।নানা রকম ওষুধ খাওয়া সত্ত্বেও এই সমস্যা বারবার ফিরে আসে।

একমাত্র উপায়, বাইরের খাবার পুরোপুরি এড়িয়ে চলা।কিন্তু তা সবসময় সম্ভব হয় না। তাই বরং রান্নার ধরণটাই একটু বদলে ফেলুন।বিশেষজ্ঞদের মতে, গ্যাস্ট্রিকের সমস্যা নিয়ন্ত্রণে রাখতে দারুণ কার্যকর হতে পারে রসুন, জোয়ান ও গোলমরিচ।তাই প্রতিদিনের রান্নায় এই উপাদানগুলো ব্যবহার করার চেষ্টা করুন। এতে খাবারের স্বাদ যেমন বাড়বে তেমনি শরীরও ভালো থাকবে।সাধারণতঃ,রসুন ও গোলমরিচ শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায়, আর জোয়ান হজমশক্তি উন্নত করতে সাহায্য করে।

এই তিনটি উপাদান একসাথে রান্নায় যোগ করলে গ্যাস্ট্রিক হওয়ার আশঙ্কা অনেকটাই কমে যায়।