
কর্মব্যস্ত জীবনে নিজের যত্নের জন্য সময় বের করা খুবই কষ্টসাধ্য। পেশাগত ও ব্যক্তিগত জীবনের মধ্যে ভারসাম্য রাখা খুবই চ্যালেঞ্জিং। সেখানে পার্লারে গিয়ে রূপচর্চার সময় বের করা তো অনেক দূরে।তবুও ত্বকের যত্নে অবহেলা করা যাবে না।
বিশেষ করে রোদে পোড়া ত্বকের সমস্যায় ভোগেন কম-বেশি সকলেই। গরমে তো বটেই, শীতের রোদেও সমান ট্যান পড়ে। সানস্ক্রিন মেখেও সব সময় ট্যান আটকানো যায় না। সাধারণতঃ,রোদের তাপে ত্বক পুড়ে দেখা দেয় কালো ছোপসহ একাধিক সমস্যা।আর এই যাবতীয় সমস্যার সমাধানে নামিদামি প্রসাধনী নয়, ভরসা রাখতে পারেন ঘরোয়া টোটকার ওপর।এমনই একটি ঘরোয়া ফেসপ্যাকে ১৫ মিনিটে দূর করতে পারেন রোদে পোড়া ত্বকের কালো দাগ। শুনতে অবিশ্বাস্য লাগলেও সপ্তাহে এক দিন সেই প্যাক ব্যবহার করলেই হাতেনাতে পাবেন ফল।প্রথমে,এক চামচ চিয়া সিড জলেতে ভিজিয়ে রাখুন।কিছুক্ষণ পর তার সঙ্গে এক টুকরো বিট, এক চামচ লেবুর রস, অর্ধেক টমেটো ও এক চামচ বেসন মেশান। সব মিশ্রণ ব্লেন্ডারে ভালো করে ব্লেন্ড করে নিলেই তৈরি হয়ে যাবে ফেসপ্যাক।এবার প্যাকটি মুখ, গলা, হাতে ভালো করে লাগিয়ে নিন। ১৫ থেকে ২০ মিনিট পর শুকিয়ে গেলে জল দিয়ে ধুয়ে ফেলুন।এদিকে,বিটরুটে প্রচুর পরিমাণে আয়রন রয়েছে, এর ফলে ত্বকের ক্ষতিগ্রস্ত কোষগুলোকে ভেতর থেকে উজ্জ্বল ও পুনরুজ্জীবিত করে। এছাড়া,ত্বকের ওপর জেদি ট্যান দূর করতে, নিস্তেজ ত্বককে উজ্জ্বল করে তুলতে বিটের কোনো বিকল্প নেই। ফেসপ্যাক বা রস হিসেবে ব্যবহার করা হলে প্রাকৃতিকভাবে ত্বকের রং উজ্জ্বল হতে পারে।
চিয়া সিড শুধু পুষ্টিগুণে ভরপুর নয়, এটি ত্বক সম্পর্কিত সমস্যা যেমন ট্যানিং, ব্রণ, মেছতা ইত্যাদি থেকে মুক্তি পেতেও সাহায্য করতে পারে। এ ছাড়া টমেটো, লেবু ও বেসনের মিশ্রণ প্রাকৃতিকভাবে ত্বককে উজ্জ্বল করে তোলে।








