গ্রাম থেকে শহর
News & Much More

28 C
Kolkata
28 C
Kolkata
More
    Home Kolkata শুক্রবার থেকে তিনদিন ৩ ঘণ্টা বন্ধ বিদ্যাসাগর সেতু

    শুক্রবার থেকে তিনদিন ৩ ঘণ্টা বন্ধ বিদ্যাসাগর সেতু

    0
    177
    ছবি সৌজন্যে : রিপ্রেসেন্টেশনাল
    সংস্কারের কারণে শুক্রবার থেকে তিনদিনের জন্য ভোরে ৩ ঘণ্টার জন্য বন্ধ থাকবে বিদ্যাসাগর সেতু।পুলিশের তরফে সাংবাদিক বৈঠক করে বলা হয়েছে জনগণের নিরাপত্তায় বিদ্যাসাগর সেতুতে কিছু সংস্কার প্রয়োজন।
    তার আগে হুগলি নদী ব্রিজ কমিশনার্স অথরিটির তত্ত্বাবধনানে ১৩ থেকে ১৫ জুন শুক্র থেকে রবিবার ভোর সাড়ে ৪টে থেকে সকাল সাড়ে ৭টা পর্যন্ত বিদ্যাসাগর সেতু এবং সংলগ্ন খিদিরপুর রোড, এজেসি বোস রোড, সেন্ট জর্জেস গেট রোড এবং স্ট্যান্ড রোডে তিন ঘণ্টা যান চলাচল বন্ধ থাকবে।
    বুধবার হাওড়া পুলিশের ডিসি ট্র্যাফিক সুজাতা কুমারী বীণাপানি এবং কলকাতা পুলিশের ডিসি ট্র্যাফিক ইয়েল ওয়াদ শ্রীকান্ত জগন্নাথরাও যৌথভাবে সাংবাদিক বৈঠক করে সেতু বন্ধের কথা জানিয়েছেন।