আমেরিকার সঙ্গে আলোচনায় তৈরি ভেনেজুয়েলা: মাদুরো

0
102
ছবি সৌজন্যে : রিপ্রেসেন্টেশনাল 

মাদক পাচার ও তেলের বিষয়ে আমেরিকার সঙ্গে আলোচনায় বসতে তৈরি থাকার কথা জানিয়েছেন ভেনেজুয়েলার প্রেসিডেন্ট নিকোলাস মাদুরো।

ভেনেজুয়েলার রাষ্ট্রীয় টেলিভিশনে দেওয়া এক সাক্ষাৎকারে মাদুরো জানিয়েছেন, আমেরিকা চাইলে যেখানেই হোক, যখনই হোক, আলোচনায় বসতে তিনি রাজি আছেন।মাদুরো সরকারের বিরুদ্ধে আমেরিকার চাপ বাড়ার কয়েক সপ্তাহ বাদে তিনি এ মন্তব্য করলেন। তবে আমেরিকার প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্পের একটি দাবির বিষয়ে প্রশ্ন এড়িয়ে গেছেন তিনি। প্রেসিডেন্ট ট্রাম্প বলেছিলেন, ভেনেজুয়েলায় একটি নোঙর সুবিধা ,ডকিং ফ্যাসিলিটি নিশানা করে আমেরিকা হামলা চালিয়েছে, যা সিআইএ পরিচালনা করেছে বলে খবর বেরিয়েছে। উল্লেখ্য,মাদুরো এমন এক সময়ে আলোচনায় তৈরি থাকার কথা বললেন,যার আগের তিন মাস ধরে মার্কিন বাহিনী ক্যারিবিয়ান ও পূর্ব প্রশান্ত মহাসাগরীয় এলাকায় মাদক পাচারের সন্দেহে বিভিন্ন জাহাজকে নিশানা করেছে।

ট্রাম্প প্রশাসন ঘোষিত মাদকবিরোধী যুদ্ধ’র অংশ হিসেবে এখন পর্যন্ত ৩০টিরও বেশি নৌযানে হামলা চালানো হয়েছে। আন্তর্জাতিক জলসীমায় ২ সেপ্টেম্বর প্রথম নৌযানে হামলার পর থেকে এসব অভিযানে ১১০ জনেরও বেশি মানুষ নিহত হয়েছে।