গ্রাম থেকে শহর
News & Much More

30 C
Kolkata
30 C
Kolkata
More
    Home International আমেরিকার সঙ্গে সুসম্পর্ক চায় ভেনেজুয়েলা! 

    আমেরিকার সঙ্গে সুসম্পর্ক চায় ভেনেজুয়েলা! 

    0
    69
    ছবি সৌজন্যে : রিপ্রেসেন্টেশনাল 
    কথা না-শুনলে বড় মূল্য চোকাতে হবে, ভেনেজুয়েলার ভারপ্রাপ্ত প্রেসিডেন্ট ডেলসি রড্রিগেসকে এমনই হুঁশিয়ারি দিয়েছিলেন আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।
    তার পর সুর খানিক নরম করে ডেলসি আমেরিকার সঙ্গে সহযোগিতার সম্পর্কের বার্তা দিয়েছেন। ডেলসি জানিয়েছেন, আমেরিকা এবং ভেনেজুয়েলার সম্পর্কে ভারসাম্য এবং শ্রদ্ধা দেখতে চান তিনি। লিখেছেন, আমেরিকা ও ভেনেজুয়েলার মধ্যে ভারসাম্যপূর্ণ এবং শ্রদ্ধাশীল সম্পর্ক স্থাপন অগ্রাধিকার।
    পারস্পরিক সহযোগিতা ও উন্নয়নের লক্ষ্য নিয়ে একসঙ্গে কাজ করার জন্য আমরা আমেরিকার সরকারকে আহ্বান জানাচ্ছেন। শনিবার মাদুরো ও তাঁর স্ত্রীকে ভেনেজুয়েলায় ঢুকে অপহরণ করে ট্রাম্পের বাহিনী। তাঁকে নিয়ে যাওয়া হয়েছে নিউ ইয়র্কে।