গ্রাম থেকে শহর
News & Much More

37 C
Kolkata
37 C
Kolkata
More
    Home International ট্রাম্পের ‘উঠোন’ তাক করে ভেনেজুয়েলার ক্ষেপণাস্ত্র

    ট্রাম্পের ‘উঠোন’ তাক করে ভেনেজুয়েলার ক্ষেপণাস্ত্র

    0
    93
    ছবি  সৌজন্যে : রিপ্রেসেন্টেশনাল 

    আমেরিকা ও ভেনেজুয়েলার মধ্যে সংঘাতের আবহ আরও তীব্র হয়ে উঠেছে। অনেকদিন ধরেই দু’ দেশের মধ্যে সামরিক উত্তেজনা চলছে।

    এই পরিস্থিতিতে এবার ভেনেজুয়েলার প্রেসিডেন্ট নিকোলাস মাদুরো এক টিভি অনুষ্ঠানে দাবি করেছেন, আমেরিকার মোকাবিলায় তাঁর দেশ পাঁচ হাজার রুশ বিমানধ্বংসী ক্ষেপণাস্ত্র মোতায়েন করেছে।তাঁকে বলতে শোনা গিয়েছে, আমাদের কাছে ৫ হাজার ক্ষেপণাস্ত্র রয়েছে, যা দেশের শান্তি ও স্বাধীনতা রক্ষা করবে। স্বল্প-পাল্লার বিমান হামলা প্রতিরোধের জন্য এই ক্ষেপণাস্ত্র মোতায়েন করা হয়েছে।পাশাপাশি তিনি আরও জানিয়েছেন, ভেনেজুয়েলার সেনাবাহিনী মাতৃভূমির প্রতিটি ইঞ্চি রক্ষা করতে প্রস্তুত। আগেও তিনি ট্রাম্প প্রশাসনের বিরুদ্ধে ক্ষোভ উগরে দিতে দেখা গিয়েছিল তাঁকে। সেপ্টেম্বরেই তিনি বলেন, মাথায় বন্দুক ঠেকিয়ে দেশের শাসন ব্যবস্থা বদলের চেষ্টা করছে আমেরিকা।পালটা মাদুরোকে গ্রেপ্তারের জন্য ৫০ মিলিয়ন ডলার পুরস্কার ঘোষণা করেছে ট্রাম্প সরকার। যে অঙ্ক ছিল ৯/১১-র মূল মাথা ওসামা বিন লাদেনেরও নাম।সম্প্রতি ভেনেজুয়েলার বেশ কয়েকটি নৌকা ধ্বংস করেছে। দাবি করেছে, সেগুলি মাদক বহন করছিল। যদিও ভেনেজুয়েলা এই অভিযোগ অস্বীকার করেছে।

    আসলে আমেরিকা,দীর্ঘদিন ধরেই মাদুরোর বিরোধিতা করে আসছে। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ভেনেজুয়েলার উপকূলের কাছে নৌবাহিনীর জাহাজ পাঠিয়ে একে আমেরিকা মাদকবিরোধী অভিযান হিসেবে বর্ণনা করেছেন। এরপরই এই মার্কিন অভিযান তাদের স্বাধীনতার উপর আক্রমণ বলে তোপ দেগেছিল। সেই থেকেই উত্তেজনার পারদ ক্রমশ চড়ছে।