গ্রাম থেকে শহর
News & Much More

30 C
Kolkata
30 C
Kolkata
More
    Home National প্রয়াত অন্যতম কমেডিয়ান-খলনায়ক ভেঙ্কট রাজ

    প্রয়াত অন্যতম কমেডিয়ান-খলনায়ক ভেঙ্কট রাজ

    0
    145
    ছবি সৌজন্যে : রিপ্রেসেন্টেশনাল
    মাত্র ৫৩ বছর বয়সে মারা গেছেন দক্ষিণী জনপ্রিয় অভিনেতা ভেঙ্কট রাজ। তিনি ফিশ ভেঙ্কট নামেও পরিচিত ছিলেন। জানা গিয়েছে, দীর্ঘদিন ধরেই কিডনিজনিত রোগে ভুগছিলেন তিনি।
    আচমকাই তিনি অসুস্থ হয়ে পড়লে তড়িঘড়ি অভিনেতাকে হাসপাতালে ভর্তি করানো হয়। কিডনি প্রতিস্থাপনের জন্য তাঁকে আইসিইউতে ভর্তি করা হয়। কিন্তু চিকিৎসকদের সমস্ত চেষ্টা ব্যর্থ হয়। সিনেমা ইন্ডাস্ট্রিতে ভেঙ্কট তাঁর অসাধারণ কমেডি এবং খলনায়কের চরিত্রে অভিনয়ের জন্য পরিচিত ছিলেন। তাঁর আসল নাম মঙ্গলমপল্লি ভেঙ্কটেশ। দুই দশকের দীর্ঘ চলচ্চিত্র কেরিয়ারে গব্বর সিং, ডিজে টিল্লু, বানি, খুশি-র মতো সিনেমায় কাজ করেছিলেন। তিনি আদি ছবিতে থোডাগোটু চিন্না সংলাপের মাধ্যমে কমেডি এবং খলনায়ক চরিত্রের জন্য জনপ্রিয় হয়ে ওঠেন। এর আগে তাঁর মেয়ে শ্রাবন্তী জানিয়েছিলেন তাঁর বাবার চিকিৎসার জন্য ৫০ লক্ষ টাকা প্রয়োজন। খবর দক্ষিণী তারকা প্রভাস তাঁকে চিকিৎসা সহায়তা করবেন বলে প্রতিশ্রুতিও দেন।
    তবে সেই সময় সত্য নয় বলেই জানিয়েছে প্রয়াত ভেঙ্কট রাজ-এর পরিবার।