গ্রাম থেকে শহর
News & Much More

26 C
Kolkata
26 C
Kolkata
More
    Home International বৃহস্পতিবার শেখ হাসিনাসহ ৩ জনের বিরুদ্ধে রায়দান

    বৃহস্পতিবার শেখ হাসিনাসহ ৩ জনের বিরুদ্ধে রায়দান

    0
    146
    ছবি সৌজন্যে : এক্স
    জুলাই-অগাস্ট গণঅভুত্থানে মানবতাবিরোধী অপরাধের মামলায় আওয়ামী নেত্রী তথা বাংলাদেশের প্রাক্তন প্রধানমন্ত্রী শেখ হাসিনা সহ তিন জনের বিরুদ্ধে ওঠা অভিযোগের শুনানি শেষ হয়েছে। আগামী বৃহস্পতিবার রায়দানের দিন ধার্য করেছে ট্রাইব্যুনাল।
    বিচারপতি মহম্মদ গোলাম মর্তুজা মজুমদারের নেতৃত্বে গঠিত তিন সদস্যের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল এই নির্দেশ দিয়েছেন। এদিন সকালে অভিযোগের মামলায় শুনানি ঘিরে প্রাক্তন আইজিপি চৌধুরী আবদুল্লাহ আল মামুনকে ট্রাইব্যুনালে হাজির করা হয়।
    প্রসিকিউশনের পক্ষে শুনানিতে ছিলেন চিফ প্রসিকিউটর মহম্মদ তাজুল ইসলাম। শেখ হাসিনা ও আসাদুজ্জামান খান কামালের পক্ষে রাষ্ট্রনিযুক্ত আইনজীবী মহম্মদ আমির হোসেন এবং প্রাক্তন পুলিশপ্রধান আব্দুল্লাহ আল মামুনের পক্ষে আইনজীবী হিসাবে ছিলেন জায়েদ বিন আমজাদ।