
ভারত-আমেরিকা বাণিজ্যচুক্তি অনেকটা পথ এগিয়ে গিয়েছে এবং চুক্তি সম্পন্ন হয়ে যাওয়ার সম্ভাবনাও রয়েছে। তবে এ বিষয়ে এখনই নিশ্চিত হতে পারছেন না ভারতের বিদেশমন্ত্রী এস জয়শঙ্কর। চতুর্দেশীয় অক্ষ কোয়াড-র বিদেশমন্ত্রীদের সম্মেলনে যোগ দিতে বর্তমানে আমেরিকায় রয়েছেন বিদেশমন্ত্রী এস জয়শঙ্কর।
সেখানে ভারত-আমেরিকা বাণিজ্যচুক্তি নিয়েও মন্তব্য করেন ভারতের বিদেশমন্ত্রী। তাঁর মতে, দু’দেশের বাণিজ্যিক সমঝোতা নিয়ে আলোচনা বর্তমানে মাঝামাঝি একটি জায়গায় রয়েছে, বা তার থেকেও বেশি এগিয়ে গিয়েছে। এটি একটি অত্যন্ত জটিল বাণিজ্য আলোচনা বলেই মনে করে এস জয়শঙ্কর বলেছেন, ভারত এই জটিল বাণিজ্য আলোচনার মাঝামাঝি জায়গায় রয়েছে।
হয়তো মাঝামাঝির থেকেও বেশি এগিয়ে গিয়েছে। তিনি অবশ্যই আশা করবেন যে, এই আলোচনা সফল হবে এবং ভারত একটি সিদ্ধান্তে পৌঁছোবে। সোমবার হোয়াইট হাউস জানিয়েছে, ভারত-আমেরিকা বাণিজ্যচুক্তির বিষয়বস্তু চূড়ান্ত করা হচ্ছে ওভাল অফিসে।
