উত্তরে সরছে নিম্নচাপ, তুমুল দুর্যোগ দার্জিলিং, আলিপুরদুয়ারে

0
185
ছবি  সৌজন্যে : রিপ্রেসেন্টেশনাল 

পুজো মিটতেই বৃষ্টির সম্ভাবনা কমেছে দক্ষিণবঙ্গে। পরিবর্তে উত্তরে প্রবল দুর্যোগের পূর্বাভাস দেওয়া হয়েছে। লাল সতর্কতা জারি করা হয়েছে উত্তরবঙ্গের কিছু এলাকায়।

হাওয়া অফিস জানিয়েছে, পশ্চিম ঝাড়খণ্ড, দক্ষিণ বিহার, দক্ষিণ-পূর্ব উত্তরপ্রদেশ এবং উত্তর ছত্তীশগড়ের উপর একটি সুস্পষ্ট নিম্নচাপ রয়েছে। রবিবার ভারী থেকে অতি ভারী বৃষ্টি হতে পারে দার্জিলিং, জলপাইগুড়ি, কালিম্পং এবং কোচবিহারে। অতি প্রবল বর্ষণের আশঙ্কায় আলিপুরদুয়ারে জারি করা হয়েছে লাল সতর্কতা। এ ছাড়া, উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর এবং মালদহে বিক্ষিপ্ত ভাবে বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টি হবে। ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে উত্তর দিনাজপুরের কোনও কোনও অংশে। আলিপুরদুয়ারে সোমবারও ভারী বৃষ্টি হতে পারে। রবিবার কলকাতায় বজ্রবিদ্যুৎ-সহ বিক্ষিপ্ত বৃষ্টি হতে পারে। একই পূর্বাভাস রয়েছে হাওড়া, হুগলি সহ দক্ষিণের প্রায় সব জেলাতেই। মুর্শিদাবাদ ও নদিয়ায় শুধুমাত্র রবিবার ভারী বর্ষণের সম্ভাবনা রয়েছে।

এই দুই জেলায় বৃষ্টি চলবে সোমবার পর্যন্ত। এ ছাড়া, দুই ২৪ পরগনা, পূর্ব মেদিনীপুর এবং পশ্চিম মেদিনীপুরে মঙ্গলবার পর্যন্ত বিক্ষিপ্ত বৃষ্টি হতে পারে। সর্বত্র আপাতত রয়েছে হলুদ সতর্কতা।